1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
ফুলবাড়ীতে অগ্নিকাণ্ডে কৃষকের সম্বল ছাই, নিঃস্ব শামসুল হক - dailydeshkantha
৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| শনিবার| রাত ১১:৩৮|
শিরোনামঃ
গোলমুন্ডা ইউনিয়নের দাঁড়ি পাল্লা মার্কার জনসভারূপ নিল বিশাল জনসমুদ্রে   দেশ পুনর্গঠনের রূপরেখা দিলেন তারেক রহমান: বিএনপি সরকারে আসলেই বাস্তবায়িত হবে তিস্তা মহাপরিকল্পনা ধানের শীষের পক্ষে রামগড়ে ওয়াদুদ ভূইয়া সমর্থক পরিষদের ব্যাপক প্রচারণা প্রয়োজনে লাশ হয়ে যাব, দাবি আদায় ছাড়া ফিরবো না কর্মসংস্থান ও জুলাই অভ্যুত্থানের বিচার, বিএনপির ইশতেহারে আরও যা থাকছে নওগাঁর আত্রাইয়ে ফুটন্ত তেলে হাত ডুবিয়ে পিয়াজি ভাজছেন চক শিমলার রাকিব: অবাক এলাকাবাসী রামগড়ে জিয়া পরিষদের উদ্যোগে বিভিন্ন পেশাজীবীদের সঙ্গে ধানের শীষের পক্ষে মতবিনিময় দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম জামায়াত জোট ক্ষমতায় এলেও দেশ ধর্মরাষ্ট্র হবে না: নাহিদ বাংলাদেশের পাশে দাঁড়াতেই ভারত ম্যাচ খেলবেনা পাকিস্তান : শেহবাজ শরীফ

ফুলবাড়ীতে অগ্নিকাণ্ডে কৃষকের সম্বল ছাই, নিঃস্ব শামসুল হক

Reporter Name
  • Update Time : রবিবার, আগস্ট ২৪, ২০২৫,
  • 81 Time View
ফুলবাড়ীতে অগ্নিকাণ্ডে কৃষকের সম্বল ছাই, নিঃস্ব শামসুল হক
ফুলবাড়ীতে অগ্নিকাণ্ডে কৃষকের সম্বল ছাই, নিঃস্ব শামসুল হক

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের ফুলবাড়ীতে এক মর্মান্তিক অগ্নিকাণ্ডে অসহায় কৃষক শামসুল হকের গোয়ালঘর ভস্মীভূত হয়ে চারটি গবাদিপশু পুড়ে মারা গেছে।২৪ আগষ্ট রবিবার ভোর রাতে উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের রামরাম সেন গ্রামে ঘটে এই হৃদয়বিদারক ঘটনা।

স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ করেই শামসুল হকের গোয়ালঘরে আগুন লাগে। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। পরিবারের লোকজন চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে আসেন, কিন্তু এরই মধ্যে গোয়ালঘরে আটকে থাকা তিনটি গরু ও একটি ছাগল আগুনে পুড়ে ছাই হয়ে যায়।

খবর পেয়ে ফুলবাড়ী ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই গোয়ালঘরসহ গবাদিপশুগুলো সম্পূর্ণ ভস্মীভূত হয়। সৌভাগ্যক্রমে বসতবাড়ি আগুনের কবল থেকে রক্ষা পায়।

পরিবারের ধারণা, গোয়ালঘরে রাখা কয়েলের আগুন থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত। এতে প্রায় চার লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবার।

ভাঙ্গামোড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী শেখ জানান, “শামসুল হক একজন গরীব কৃষক। জীবনের সম্বলস্বরূপ গবাদিপশুগুলো হারিয়ে তিনি এখন নিঃস্ব হয়ে গেছেন। তাকে সহযোগিতার সর্বোচ্চ চেষ্টা করা হবে।”

স্থানীয়দের মতে, দীর্ঘ পরিশ্রম আর সঞ্চয়ের টাকা দিয়ে লালনপালন করা ওই গবাদিপশুই ছিল কৃষক শামসুল হকের একমাত্র ভরসা। আগুনে সেই সম্বল ছাই হয়ে যাওয়ায় তিনি এখন হতাশা আর দুঃখে ভেঙে পড়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork