1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
নওগাঁর আত্রায়ে মেধাবী শিক্ষার্থী সৌরভের দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয় - dailydeshkantha
২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| সকাল ১০:৫৮|
শিরোনামঃ
আঞ্চলিক সম্মেলনে যোগ দিতে মালয়েশিয়া গেলেন জামায়াত সেক্রেটারি পঞ্চাশ পেরিয়েও রুবাবা নিজেকে ফিট রেখেছেন যেভাবে যেমন জীবনসঙ্গী চান ইসরাত জাহিন যুক্তরাষ্ট্র-ইসরায়েল বড় হামলা চালাতে পারে, নিয়ে এসেছে বহু সেনা ও সরঞ্জাম পলাশে স্বামীর পরকীয়ায় স্ত্রীর আত্মহত্যা মুসলিমরা মমতাকে ভোট দিয়েছে, আমার জয় হিন্দুত্ববাদের জয় সমৃদ্ধ বাংলাদেশ গঠনে প্রবাসীদের প্রতি জামায়াত আমিরের আহ্বান আমলারা শাসক নয় সেবক হবে, স্বচ্ছ নির্বাচনে ডিসিদের ভূমিকা মুখ্য : স্পিকার মমতার দুর্গ ভেঙে যেভাবে খান খান করলো বিজেপি নওগাঁর আত্রাইয়ে উজানের ঢলে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় তলিয়ে যাওয়ার শঙ্কায় মাঠের পাকা ধান, রাতে নেই কৃষকের

নওগাঁর আত্রায়ে মেধাবী শিক্ষার্থী সৌরভের দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়

Reporter Name
  • Update Time : শনিবার, আগস্ট ৩০, ২০২৫,
  • 176 Time View

মোঃ আব্দুস ছালাম আত্রাই নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর আত্রাই প্রেস ক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক সাংবাদিক নাজিমুল হক নাহিদের ভাতিজা ষষ্ঠ শ্রেণির মেধাবী শিক্ষার্থী মেহেরাব হোসেন সৌরভের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার ভবানীপুর তার নিজ বাসভবনে ও বাদ জুম্মা ভবানীপুর বাজার মসজিদ এ বিশেষ দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন তার পরিবারের সদস্য, বন্ধু-বান্ধব, শিক্ষক, সহপাঠী ও অন্যান্য শুভাকাঙ্খী।
মেহেরাব হোসেন সৌরভের বাবা বিশিষ্ট ব্যবসায়ী নাসির উদ্দিন (চঞ্চল) দেশ ও দেশের বাহিরে অবস্থানরত সকলের কাছে ছেলের রুহের মাগফিরাত কামনা করে দোয়া চেয়েছেন।
কলকাকলী মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. মাজেদুর রহমান গভীর শোক ও দুঃখ প্রকাশ করে বলেন, সৌরভের মৃত্যু আমাদের কাছে পাহাড়ের চেয়েও ভারী। কমলমতি শিশুটি বিদ্যালয়ে ছিল সকলের কাছে প্রিয়।
তার প্রতিটি স্মৃতি জড়িয়ে আছে বিদ্যালয়ের সকল স্থানে। একই সঙ্গে তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
ভবানীপুর নূরানী হাফেজিয়া মাদ্রাসার মোহাতামিম মো. আব্দুস ছালাম সৌরভের জন্য দোয়া চেয়ে বলেন, সৌরভ একজন নম্র, ভদ্র ছেলে। তারপরও যদি কেউ তার আচরণে, চলনে, বলনে কষ্ট পেয়ে থাকেন তাহলে তাকে ক্ষমা করে দেবেন। আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করেন।
উল্লেখ্য, গত পবিত্র ঈদুল আজহার দিন সকালে সিরাজগঞ্জ খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করে মেহেরাব হোসেন সৌরভ।
উপদেষ্টা সম্পাদকঃ তরিকুল ইসলাম ডালিম । সম্পাদক ও প্রকাশকঃ মোঃ খবীরুদ্দীন। নির্বাহী সম্পাদকঃ মোঃ রাজু আহমেদ খান শহীদ । আইন-বিষক সম্পাদকঃ এডঃ সুদীপন মোহাম্মাদ।
সম্পাদকীয় কার্যালয়ঃ নৈহাটী, রূপসা,সাংবাদিক মোঃ আব্দুস ছালাম আত্রাই নওগাঁ ৩০,৮,২০২৫

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork