1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
পটুয়াখালী ভার্সিটিতে, ডিগ্রি একীভূতকরণে প্রাক্তন শিক্ষার্থীদের তীব্র নিন্দা - dailydeshkantha
২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ১১:৪৬|

পটুয়াখালী ভার্সিটিতে, ডিগ্রি একীভূতকরণে প্রাক্তন শিক্ষার্থীদের তীব্র নিন্দা

Reporter Name
  • Update Time : সোমবার, সেপ্টেম্বর ৮, ২০২৫,
  • 88 Time View
পটুয়াখালী ভার্সিটিতে, ডিগ্রি একীভূতকরণে প্রাক্তন শিক্ষার্থীদের তীব্র নিন্দা
পটুয়াখালী ভার্সিটিতে, ডিগ্রি একীভূতকরণে প্রাক্তন শিক্ষার্থীদের তীব্র নিন্দা

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ডিভিএম ও অ্যানিমেল হাজবেন্ড্রি দুটি পৃথক ডিগ্রি একীভূত করার সিদ্ধান্তে ক্ষোভ জানিয়েছেন প্রাক্তন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল বুধবার (৩ সেপ্টেম্বর) এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়।

 

সিদ্ধান্ত অনুযায়ী, এএনএসভিএম অনুষদের অধীন ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) ও বিএসসি ইন অ্যানিমেল হাজবেন্ড্রি—দুইটি ডিগ্রি একীভূত করে ‘বিএসসি ইন ভেট সায়েন্স অ্যান্ড অ্যানিমেল হাজবেন্ড্রি’ নামে একটি নতুন সম্মিলিত ডিগ্রি চালু করা হবে।

তাদের অভিযোগ, আদালতের নির্দেশে স্বীকৃত ডিগ্রিকে কোনো আলোচনা ছাড়াই বাতিল করা হয়েছে, যা তারা ষড়যন্ত্রমূলক এবং আদালত অবমাননার শামিল বলে মনে করছেন। রবিবার (৭ সেপ্টেম্বর) পবিপ্রবি‘র অ্যানিমেল হাজবেন্ড্রি বিভাগের প্রাক্তন শিক্ষার্থীরা ক্যাম্পাসে লিফলেট বিতরণ করে ওই সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।

শিক্ষার্থীদের লিফলেটে আরও বলা হয়, দেশের অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে এখন পর্যন্ত এ ধরনের একীভূতকরণ হয়নি। ডিভিএম শিক্ষার্থীরা সিলেবাসে পরিবর্তন চাইলেও ডিগ্রির নাম অপরিবর্তিত রাখার পক্ষে। তাই পবিপ্রবির এই সিদ্ধান্তকে তারা অ্যানিমেল হাজবেন্ড্রি ডিগ্রি ধাপে ধাপে বাতিলের চেষ্টা হিসেবে দেখছেন।

প্রাক্তন শিক্ষার্থীরা বলেন, এ ধরনের বড় সিদ্ধান্ত নেওয়ার আগে স্টেকহোল্ডার, প্রাক্তন শিক্ষার্থী, পেশাজীবী সংগঠন ও সংশ্লিষ্ট মহলের মতামত নেওয়া উচিত ছিল। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ষড়যন্ত্রমূলক এই প্রক্রিয়া বন্ধ না হলে তারা আইনি ব্যবস্থা নিতে বাধ্য হবেন।।# জাকির হোসেন হাওলাদার, দুমকি, পটুয়াখালী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork