1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
সড়ক সংস্কারের দাবিতে রামগড়ে এলাকাবাসীর মানববন্ধন - dailydeshkantha
১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| বিকাল ৪:২৭|

সড়ক সংস্কারের দাবিতে রামগড়ে এলাকাবাসীর মানববন্ধন

Reporter Name
  • Update Time : সোমবার, সেপ্টেম্বর ২২, ২০২৫,
  • 86 Time View
সড়ক সংস্কারের দাবিতে রামগড়ে এলাকাবাসীর মানববন্ধন
সড়ক সংস্কারের দাবিতে রামগড়ে এলাকাবাসীর মানববন্ধন

সাইফুল ইসলাম রামগড় সংবাদদাতা: খাগড়াছড়ি -ফেনী আঞ্চলিক মহাসড়কের রামগড় থেকে সোনাইপুল বাজার পর্যন্ত সড়ক সংস্কারের দাবিতে সোমবার (২২ সেপ্টেম্বর )সকালে মানববন্ধন করেছে সচেতন এলাকাবাসী, পৌর শহরের সরকারি উচ্চ বিদ্যালয় এর সামনে সচেতন নাগরিক ব্যানারে এলাকাবাসী এই মানববন্ধন করেন।

মানববন্ধনে সচেতন নাগরিকরা জানান রামগড় সরকারী উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে সোনাইপুল বাজার পর্যন্ত আঞ্চলিক এ সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। জনগুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে যানবাহন চলাচল করতে গিয়ে দূর্ঘটনায় পতিত হচ্ছে। সড়কটি সংস্কারের জন্য এলাকাবাসী দীর্ঘদিন ধরেই দাবি জানিয়ে আসছে। এই ব্যাপারে পত্র-পত্রিকাতেও লেখালেখি হয়েছে। কিন্তু সড়ক ও জনপথ বিভাগ তাদের এই সড়কটি সংস্কার না করায় জনদূর্ভোগ চরম আকার ধারণ করেছে।

মানববন্ধন চলাকালে বক্তব্য দেন রামগড় পৌর বিএনপির সহ-সভাপতি ও সাবেক কাউন্সিলর মোঃ মহিন উদ্দিন হারুন, সহ আরো অনেকে,এসময়ে শতাধিক মানুষ উপস্থিত ছিলেন, বক্তারা অবিলম্বে জনগুরুত্বপূর্ণ এই সড়ক সংস্কারের জোর দাবি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork