1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
বিশ্বকাপে কবে মুখোমুখি হতে পারে ব্রাজিল-আর্জেন্টিনা? - dailydeshkantha
২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| দুপুর ২:৩৬|
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ বক্স অফিসে ‘ককটেল ২’-এর আয় ৬৬ কোটি রুপি বিশ্বকাপে কবে মুখোমুখি হতে পারে ব্রাজিল-আর্জেন্টিনা? ইসলামী ইন্স্যুরেন্সের ১৬ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, বায়ু দূষণের শীর্ষে কিনশাসা ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্প, নিহতের সংখ্যা ১০ হাজার ছাড়ানোর আশঙ্কা ‘তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতীয় মিডিয়ার অহেতুক মাতামাতির প্রয়োজন নেই’ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সভা, রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা মৃত্যু দাবি চেক প্রদান করলো জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি হরমুজ প্রণালি খুলছে, কাউকে আর কখনও টোল দিতে হবে না : ট্রাম্প

বিশ্বকাপে কবে মুখোমুখি হতে পারে ব্রাজিল-আর্জেন্টিনা?

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬,
  • 19 Time View

স্পোর্টস ডেস্ক: বিশ্ব ফুটবলের সবচেয়ে জনপ্রিয় ও আকর্ষণীয় প্রতিদ্বন্দ্বিতা ব্রাজিল-আর্জেন্টিনা লড়াই। চলমান বিশ্বকাপেও দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের মুখোমুখি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

নিজ নিজ গ্রুপে শীর্ষস্থান ধরে রেখে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে দক্ষিণ আমেরিকার দুই পরাশক্তি। ফলে টুর্নামেন্টের শেষ দিকে লাতিন আমেরিকার এই দুই জায়ান্টের মহারণ দেখার অপেক্ষায় ফুটবলপ্রেমীরা।

বর্তমান নকআউট সূচি অনুযায়ী, ব্রাজিল ও আর্জেন্টিনা রয়েছে টুর্নামেন্টের ভিন্ন দুই অংশে। তাই ফাইনালের আগে তাদের দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে সেমিফাইনালে।

তবে এজন্য দুই দলকেই পেরোতে হবে শেষ ৩২, শেষ ১৬ ও কোয়ার্টার ফাইনালের কঠিন বাধা। সবকিছু ঠিক থাকলে এবং দুই দলই টানা তিন ম্যাচ জিতলে বিশ্বকাপের সেমিফাইনালেই দেখা যাবে বহুল প্রতীক্ষিত ব্রাজিল-আর্জেন্টিনা মহারণ।

গ্রুপ পর্বে দারুণ ছন্দে ছিল লিওনেল স্কালোনির আর্জেন্টিনা। আলজেরিয়াকে ৩-০ এবং অস্ট্রিয়াকে ২-০ গোলে হারিয়ে আগেই নকআউট পর্ব নিশ্চিত করে তারা। শেষ ৩২-এ আর্জেন্টিনার প্রতিপক্ষ হবে গ্রুপ ‘এইচ’-এর রানার্সআপ দল।

অন্যদিকে কার্লো আনচেলত্তির ব্রাজিল প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করলেও পরের দুই ম্যাচে হাইতি ও স্কটল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারিয়ে গ্রুপসেরা হয়েছে। গোল ব্যবধানে মরক্কোকে পেছনে ফেলে শীর্ষস্থান নিশ্চিত করে সেলেসাওরা।

শেষ ৩২-এ ব্রাজিলের প্রতিপক্ষ হবে গ্রুপ ‘এফ’-এর রানার্সআপ দল। সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে রয়েছে নেদারল্যান্ডস, সুইডেন কিংবা জাপান।

ফুটবল ইতিহাসে এখন পর্যন্ত ১০৬টি অফিসিয়াল ম্যাচে মুখোমুখি হয়েছে ব্রাজিল ও আর্জেন্টিনা। এর মধ্যে আর্জেন্টিনার জয় ৪১ ম্যাচে, ব্রাজিলের জয় ৩৯ ম্যাচে এবং ২৬টি ম্যাচ হয়েছে ড্র।

তবে সাম্প্রতিক সময়ে এই লড়াইয়ে কিছুটা এগিয়ে রয়েছে আর্জেন্টিনা। এখন বিশ্বকাপে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর সম্ভাব্য মুখোমুখির অপেক্ষায় ফুটবল বিশ্ব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork