1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
‘সির সির’-এর পর ‘চ্যাম্পিয়নস’ দিয়ে তাক লাগালেন সঞ্জয়-নোরা - dailydeshkantha
২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| বিকাল ৫:৪৪|
শিরোনামঃ
‘সির সির’-এর পর ‘চ্যাম্পিয়নস’ দিয়ে তাক লাগালেন সঞ্জয়-নোরা যেকোনো আগ্রাসনের ‘দাঁতভাঙা জবাব’ দেওয়ার হুঁশিয়ারি আইআরজিসির বাংলাদেশে ৯ দশমিক ২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব দিয়েছে চীনের ১১ প্রতিষ্ঠান মাদকাসক্তদের ঘৃণা নয়, পুনর্বাসনের আহ্বান সেলিম উদ্দিনের মেগা প্রকল্প থেকে মেগা লুটের আগ্রহ এই সরকারের নেই: জোনায়েদ সাকি ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৪৩০, নিখোঁজ ৫১ হাজার গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপি কাজ করছে: ড. মঈন খান ডিমলায় অতিরিক্ত বিদ্যুৎ বিল লেখার অভিযোগে রিডিংম্যানকে আটক করল জনতা ইউট্যাব ও জিয়া পরিষদের উদ্যোগে পবিপ্রবি ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত দুই উপাচার্যকে সংবর্ধনা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

‘সির সির’-এর পর ‘চ্যাম্পিয়নস’ দিয়ে তাক লাগালেন সঞ্জয়-নোরা

Reporter Name
  • Update Time : রবিবার, জুন ২৮, ২০২৬,
  • 22 Time View

বিনোদন ডেস্ক: বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে ‘সির সির’ গানের বৈশ্বিক সাফল্যের পর এবার নতুন গান ‘চ্যাম্পিয়নস’ (ফি কোল মাকান) নিয়ে হাজির হয়েছেন বাংলাদেশি-আমেরিকান ডিজে ও সংগীত পরিচালক সঞ্জয় দেব এবং বলিউড তারকা নোরা ফাতেহি।

গানটি প্রকাশের পর থেকেই ফুটবল ও সংগীতপ্রেমীদের মাঝে নতুন করে ব্যাপক সাড়া ফেলেছে। শ্রোতাদের প্রশংসায় ভাসছে সঞ্জয়-নোরার এই নতুন আয়োজন।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, ‘চ্যাম্পিয়নস’ গানটি মূলত বিজয়, উদযাপন ও আত্মবিশ্বাসের বার্তা বহন করছে। পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়ার জানজিবারের মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশ ও সমুদ্রঘেরা এলাকায় মাত্র এক দিনে গানটির শুটিং সম্পন্ন করা হয়েছে।

গানটিতে নোরা ফাতেহির সঙ্গে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় আফ্রিকান শিল্পী রায়ভানি। পুরো গানটির প্রযোজনা ও সুর করেছেন সঞ্জয় দেব।

সংশ্লিষ্টরা গানটিকে ‘বিশ্বজয়ের এক অনন্য সংগীত’ হিসেবে উল্লেখ করেছেন। বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বিজয়ী ও চ্যাম্পিয়নদের উদযাপন করতেই এই বিশেষ গানটি তৈরি করা হয়েছে বলে জানানো হয়েছে।

গানটির কথায় ফুটে উঠেছে বিজয়ের মুহূর্ত, ঐক্য ও উদযাপনের আবহ। লাখো মানুষের একসঙ্গে আনন্দ ভাগ করে নেওয়া এবং ইতিহাস তৈরির অনুপ্রেরণাই উঠে এসেছে এর মাধ্যমে।

ইউটিউবে প্রকাশের পর থেকেই গানটি নিয়ে বিশ্বজুড়ে শ্রোতাদের আগ্রহ দেখা গেছে। বাংলাদেশ, তানজানিয়াসহ বিভিন্ন দেশের দর্শকরা গানটির সুর, দৃশ্যায়ন ও পরিবেশনার প্রশংসা করছেন।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে নোরা ও সঞ্জয়ের প্রচারণা গানটি নিয়ে ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছিল। মুক্তির পর সেই আগ্রহ এখন রূপ নিয়েছে উচ্ছ্বাসে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork