1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
  4. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : প্রধানমন্ত্রী - dailydeshkantha
১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| মঙ্গলবার| সকাল ৬:৫৯|
শিরোনামঃ
রেসের ময়দানে অজিত-বিজয়ের ভ্রাতৃত্ব, সেলফি ঘিরে নতুন রহস্য সৌদি আরবের সামরিক ঘাঁটিতে হুথিদের মিসাইল-ড্রোন হামলা জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার নেতৃত্বে এবার পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিরোধী দলের আপত্তির মধ্যেই র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাস ইইউর ঋণের অর্থে ১ হাজার প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র আনছে ইউক্রেন বাঁধনের ওপর হামলায় সরব দৃশ্যমাধ্যম শিল্পী সমাজ ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : প্রধানমন্ত্রী জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল নীলফামারী শহর শাখা ছাত্রশিবির হুথিদের কবল থেকে সানা পুনরুদ্ধারে ইয়েমেনের নতুন সিদ্ধান্ত নাগেশ্বরীতে গভীর রাতে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬,
  • 26 Time View

নিজস্ব প্রতিবেদক: ভোলার গ্যাস মূল ভূখণ্ডে নিতে পাইপলাইন নির্মাণে অন্তত সাত বছর সময় লাগতে পারে বলে জাতীয় সংসদে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ কারণে দীর্ঘ সময় অপেক্ষা না করে ভোলাতেই গ্যাস ব্যবহার করে শিল্প-কারখানা, সার কারখানা ও নতুন বিদ্যুৎকেন্দ্র স্থাপনের পরিকল্পনা নিয়েছে সরকার।

বুধবার (৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদে মহিলা আসন-১৭-এর সদস্য সুলতানা আহমেদের করা সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ভোলার গ্যাস পাইপলাইনের মাধ্যমে মূল ভূখণ্ডে নেওয়ার পরিকল্পনা বাস্তবায়নে প্রায় সাত বছর সময় লাগতে পারে। তাই সরকার বিকল্প ও দ্রুত কার্যকর পদক্ষেপের ওপর গুরুত্ব দিচ্ছে। ভোলায় যাতে ব্যাপক শিল্প-কারখানা গড়ে তোলা যায়, সে লক্ষ্যে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে।

তিনি বলেন, অনেক শিল্প উদ্যোক্তা ভোলায় গ্যাসভিত্তিক শিল্পপ্রতিষ্ঠান স্থাপনের চেষ্টা করছেন। স্থানীয়ভাবে গ্যাস ব্যবহার করে শিল্পায়ন করা গেলে একদিকে যেমন কর্মসংস্থানের সুযোগ বাড়বে, অন্যদিকে ভোলার আঞ্চলিক অর্থনীতিও শক্তিশালী হবে।

ভোলার গ্যাস জাতীয় স্বার্থে ব্যবহারের পরিকল্পনা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, সেখানে একটি বড় সার কারখানা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি ৫০০ মেগাওয়াট ক্ষমতার একটি নতুন বিদ্যুৎকেন্দ্র নির্মাণের পরিকল্পনাও রয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork