1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
  4. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
বিরোধী দলের আপত্তির মধ্যেই র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাস - dailydeshkantha
১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| মঙ্গলবার| সকাল ৬:৫৯|
শিরোনামঃ
রেসের ময়দানে অজিত-বিজয়ের ভ্রাতৃত্ব, সেলফি ঘিরে নতুন রহস্য সৌদি আরবের সামরিক ঘাঁটিতে হুথিদের মিসাইল-ড্রোন হামলা জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার নেতৃত্বে এবার পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিরোধী দলের আপত্তির মধ্যেই র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাস ইইউর ঋণের অর্থে ১ হাজার প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র আনছে ইউক্রেন বাঁধনের ওপর হামলায় সরব দৃশ্যমাধ্যম শিল্পী সমাজ ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : প্রধানমন্ত্রী জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল নীলফামারী শহর শাখা ছাত্রশিবির হুথিদের কবল থেকে সানা পুনরুদ্ধারে ইয়েমেনের নতুন সিদ্ধান্ত নাগেশ্বরীতে গভীর রাতে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বিরোধী দলের আপত্তির মধ্যেই র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাস

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬,
  • 42 Time View

জ্যেষ্ঠ প্রতিবেদক: বিরোধী দলের আপত্তি ও সমালোচনার মধ্যেই র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্ত করে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন, ২০২৬’ জাতীয় সংসদে পাস হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে কণ্ঠভোটে বিলটি পাস হয়।

নতুন আইনের আওতায় বাংলাদেশ পুলিশের অধীনে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে একটি বিশেষায়িত ইউনিট গঠিত হবে। এর সদর দপ্তর হবে ঢাকায় এবং মহাপরিচালক হিসেবে অন্তত অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদমর্যাদার একজন কর্মকর্তা দায়িত্ব পালন করবেন।

বিলটি নিয়ে সংসদীয় কমিটিতে বিরোধী দলের সদস্যরা বিভিন্ন বিষয়ে আপত্তি জানিয়েছিলেন। তাদের আশঙ্কা, পর্যাপ্ত জবাবদিহি ও স্বাধীন তদারকি নিশ্চিত না হলে নতুন বাহিনীটি র‍্যাবেরই নতুন রূপে পরিণত হতে পারে। র‍্যাবের পুরোনো নথি, গুম-সংক্রান্ত রেকর্ড ও আলামত সংরক্ষণের বিষয়েও তারা গুরুত্বারোপ করেন।

আইনে এসআরবির দায়িত্বের মধ্যে জননিরাপত্তা রক্ষা, সন্ত্রাসবাদ, সংঘবদ্ধ অপরাধ, সাইবার অপরাধ, মানবপাচার ও মাদকসহ গুরুতর অপরাধ দমন অন্তর্ভুক্ত করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তি ও জব্দ করা আলামত এসআরবির নিজস্ব হেফাজতে না রেখে আইন অনুযায়ী নিকটস্থ থানায় হস্তান্তরের বিধান রাখা হয়েছে।

আইন কার্যকর হলে র‍্যাব-সংক্রান্ত আগের আইনি কাঠামো বিলুপ্ত হবে এবং র‍্যাবের সম্পদ, তহবিল, ব্যাংক হিসাব ও নথি নতুন এসআরবির কাছে ন্যস্ত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork