1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
  4. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
অভিমান ভুলে আবারও এক হচ্ছেন রাজ-মিমি - dailydeshkantha
১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বুধবার| সকাল ৮:২১|
শিরোনামঃ
অনলাইন জুয়ার ভয়াবহতা নিয়ে ভিডিও, প্রশংসায় অভিনেত্রী চমক একাদশে ভর্তির আবেদনই করেনি দেড় লাখ শিক্ষার্থী রাষ্ট্রপতি হয়ে প্রথমবার পুণ্যভূমি সিলেটে মির্জা ফখরুল রেসের ময়দানে অজিত-বিজয়ের ভ্রাতৃত্ব, সেলফি ঘিরে নতুন রহস্য সৌদি আরবের সামরিক ঘাঁটিতে হুথিদের মিসাইল-ড্রোন হামলা জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার নেতৃত্বে এবার পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিরোধী দলের আপত্তির মধ্যেই র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাস ইইউর ঋণের অর্থে ১ হাজার প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র আনছে ইউক্রেন বাঁধনের ওপর হামলায় সরব দৃশ্যমাধ্যম শিল্পী সমাজ ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : প্রধানমন্ত্রী

অভিমান ভুলে আবারও এক হচ্ছেন রাজ-মিমি

Reporter Name
  • Update Time : বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬,
  • 67 Time View

বিনোদন ডেস্ক: দীর্ঘদিনের দূরত্ব ও ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন পেছনে ফেলে আবারও একসঙ্গে কাজ করতে যাচ্ছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী ও পরিচালক-প্রযোজক রাজ চক্রবর্তী। দীর্ঘ প্রায় ১১ বছর পর রাজ চক্রবর্তীর প্রযোজনা সংস্থার ব্যানারে ফিরছেন মিমি।

পর্দায় রাজ ও মিমির রসায়ন বরাবরই দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। ‘বোঝে না সে বোঝে না’, ‘প্রলয়’ ও ‘যোদ্ধা’র মতো সিনেমায় তাদের কাজ দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছিল। তবে পরবর্তী সময়ে ব্যক্তিগত সমীকরণ ও নানা ব্যস্ততায় একসঙ্গে কাজ করা হয়নি তাদের।

২০১৫ সালে মুক্তি পাওয়া ‘কাটমুণ্ডু’ সিনেমায় সর্বশেষ রাজ চক্রবর্তীর পরিচালনায় অভিনয় করেছিলেন মিমি। এরপর কেটে গেছে এক দশকেরও বেশি সময়।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দীর্ঘ বিরতির পর দুই পক্ষের সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। সম্প্রতি রাজ চক্রবর্তীর প্রযোজনা সংস্থা ‘রাজ এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স’-এর পক্ষ থেকে নতুন একটি কাজের প্রস্তাব দেওয়া হয়েছে মিমিকে।

জানা গেছে, একটি ওটিটি প্ল্যাটফর্মের জন্য নির্মিতব্য সিনেমাটি পরিচালনা করবেন অয়ন চক্রবর্তী। চিত্রনাট্য ও চরিত্র পছন্দ হওয়ায় প্রস্তাবটিতে ইতিবাচক সাড়া দিয়েছেন মিমি।

সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে চলতি সেপ্টেম্বরের শেষদিকে সিনেমাটির শুটিং শুরু হতে পারে। দীর্ঘ বিরতির পর রাজের প্রযোজনা সংস্থার নতুন সিনেমায় মিমির যুক্ত হওয়ার খবরে টলিউডের পাশাপাশি দুই বাংলার দর্শকদের মধ্যেও তৈরি হয়েছে নতুন আগ্রহ ও কৌতূহল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork