1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
  4. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
আ. লীগ কর্মী থেকে প্রজন্ম দলের নেতা; বহিষ্কারের দাবী নেতাকর্মীদের - dailydeshkantha
২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| সোমবার| রাত ১২:১২|
শিরোনামঃ
মেট্রোরেলে যাত্রী বাড়ছে, সামনে বড় ঋণের কিস্তি পিরিয়ডকালীন সচেতনতা ও সহজলভ্যতা নিশ্চিতে অনন্যার ভেন্ডিং মেশিন স্থাপন সরকার আমাদের লং মার্চে যেতে বাধ্য করেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী ইয়েমেনে ২৪ ঘণ্টায় ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের অনলাইন জুয়ার ভয়াবহতা নিয়ে ভিডিও, প্রশংসায় অভিনেত্রী চমক একাদশে ভর্তির আবেদনই করেনি দেড় লাখ শিক্ষার্থী রাষ্ট্রপতি হয়ে প্রথমবার পুণ্যভূমি সিলেটে মির্জা ফখরুল রেসের ময়দানে অজিত-বিজয়ের ভ্রাতৃত্ব, সেলফি ঘিরে নতুন রহস্য সৌদি আরবের সামরিক ঘাঁটিতে হুথিদের মিসাইল-ড্রোন হামলা জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার নেতৃত্বে এবার পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

আ. লীগ কর্মী থেকে প্রজন্ম দলের নেতা; বহিষ্কারের দাবী নেতাকর্মীদের

Reporter Name
  • Update Time : রবিবার, আগস্ট ২৪, ২০২৫,
  • 117 Time View

মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি:  মুক্তাগাছা উপজেলা আওয়ামী লীগের সাবেক সক্রিয় কর্মী আব্দুল আল মাসুদ আমিনুল হঠাৎ করেই বিএনপি ঘরানার সংগঠন তারেক জিয়া প্রজন্ম দলের উপজেলা সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পাওয়ায় স্থানীয় নেতাকর্মীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। বহিষ্কারের জন্য কেন্দ্রে ও জেলায় অভিযোগ দায়ের করেছে সংগঠনটির নেতারা।

 

অভিযোগ উঠেছে, তিনি অতীতে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন এবং সাম্প্রতিক নির্বাচনে আওয়ামী প্রার্থী হুমায়ুন কবিরের প্রচারণায় সক্রিয় ভূমিকা রেখেছিলেন। এ নিয়ে উপজেলা প্রজন্ম দলের সভাপতি লাল মিয়া মৃধা বলেন, “আমিনুলের বিরুদ্ধে প্রমাণস্বরূপ ছবি ও ভিডিও পাওয়া গেছে। কেন্দ্রীয় ও জেলা কমিটিতে অভিযোগ পাঠানো হয়েছে। তাকে বহিষ্কারের আবেদনও করা হয়েছে।” এ ঘটনায় প্রজন্ম দলের নেতারা ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা যারা বছরের পর বছর নিপীড়ন সহ্য করেছি, তাদের বাদ দিয়ে আওয়ামী ঘনিষ্ঠদের নেতৃত্বে বসানো আমাদের জন্য লজ্জাজনক।”

 

এ বিষয়ে অভিযুক্ত আমিনুল সাংবাদিকদের বলেন, স্থানীয় আওয়ামী নেতা বিল্লালের বাড়ীর কাছে তার বাড়ি হওয়ায় মেলামেশা করতে হয়েছে। দোকানপাট, বাজার রক্ষার জন্য। তবে আওয়ামী প্রার্থী কবিরের সমর্থনে কাজ করার বিষয়টি স্বীকার করে তিনি জানান, “বিল্লালের চাপ থেকে বাঁচতেই নির্বাচনে কাজ করেছি।” ময়মনসিংহ দক্ষিণ জেলা প্রজন্ম দলের সভাপতি শেখ হুমায়ুন কবির বলেন, “আমরা অভিযোগ পেয়েছি, তদন্ত চলছে। দোষ প্রমাণিত হলে অবশ্যই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork