1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
আজ পূর্ণিমার জন্মদিন, ৪৫ বছরে পা রাখলেন চিরসবুজ এই নায়িকা - dailydeshkantha
২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বৃহস্পতিবার| রাত ৮:১৯|
শিরোনামঃ

আজ পূর্ণিমার জন্মদিন, ৪৫ বছরে পা রাখলেন চিরসবুজ এই নায়িকা

Reporter Name
  • Update Time : শনিবার, জুলাই ১১, ২০২৬,
  • 63 Time View

বিনোদন প্রতিবেদক:  ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমার জন্মদিন আজ। দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে অভিনয়ের মাধ্যমে দর্শকের ভালোবাসা অর্জন করা এই অভিনেত্রী আজ ৪৫ বছরে পা রাখলেন।

১৯৮১ সালের ১১ জুলাই চট্টগ্রামের ফটিকছড়িতে জন্মগ্রহণ করেন পূর্ণিমা। সে হিসাবে আজ তিনি ৪৪ বছর পূর্ণ করে ৪৫ বছরে পদার্পণ করেছেন।

মাত্র ১৫ বছর বয়সে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন পূর্ণিমা। ১৯৯৮ সালে জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ চলচ্চিত্রে রিয়াজের বিপরীতে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তাঁর। প্রথম ছবিতেই দর্শকের নজর কাড়েন তিনি।

দীর্ঘ অভিনয়জীবনে প্রায় ৮০টি চলচ্চিত্রে অভিনয় করেছেন পূর্ণিমা। ২০০৩ সালে মুক্তিপ্রাপ্ত ভারত–বাংলাদেশ যৌথ প্রযোজনার ‘মনের মাঝে তুমি’ সিনেমা তাঁকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দেয়। ক্যারিয়ারে সবচেয়ে বেশি চলচ্চিত্রে জুটি বেঁধেছেন অভিনেতা রিয়াজের সঙ্গে। এছাড়া মান্না, শাকিব খান, ফেরদৌস, আমিন খান, রুবেল, কাজী মারুফ ও আরিফিন শুভসহ দেশের শীর্ষস্থানীয় অনেক অভিনেতার সঙ্গে অভিনয় করেছেন তিনি।

বাণিজ্যিক চলচ্চিত্রের পাশাপাশি সাহিত্যনির্ভর সিনেমাতেও নিজের অভিনয় দক্ষতার পরিচয় দিয়েছেন পূর্ণিমা। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘সুভা’‘শাস্তি’, এবং রাবেয়া খাতুনের ‘মেঘের পরে মেঘ’ অবলম্বনে নির্মিত চলচ্চিত্রে তাঁর অভিনয় প্রশংসিত হয়। কাজী হায়াত পরিচালিত ‘ওরা আমাকে ভালো হতে দিল না’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।

অভিনয়ের পাশাপাশি উপস্থাপক হিসেবেও সাফল্য পেয়েছেন পূর্ণিমা। ছোট পর্দার নাটকেও অভিনয় করেছেন তিনি। সময়ের সঙ্গে নিজেকে নতুনভাবে উপস্থাপন করে এখনো দর্শকদের ভালোবাসা ধরে রেখেছেন ঢালিউডের এই জনপ্রিয় অভিনেত্রী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork