1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
  4. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
উত্তর ধরলার উন্নয়নে সরব বিএনপি, নাগেশ্বরীতে পরিচিতি সভা ও বিক্ষোভ মিছিল - dailydeshkantha
২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| সোমবার| বিকাল ৩:১৭|
শিরোনামঃ
মেট্রোরেলে যাত্রী বাড়ছে, সামনে বড় ঋণের কিস্তি পিরিয়ডকালীন সচেতনতা ও সহজলভ্যতা নিশ্চিতে অনন্যার ভেন্ডিং মেশিন স্থাপন সরকার আমাদের লং মার্চে যেতে বাধ্য করেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী ইয়েমেনে ২৪ ঘণ্টায় ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের অনলাইন জুয়ার ভয়াবহতা নিয়ে ভিডিও, প্রশংসায় অভিনেত্রী চমক একাদশে ভর্তির আবেদনই করেনি দেড় লাখ শিক্ষার্থী রাষ্ট্রপতি হয়ে প্রথমবার পুণ্যভূমি সিলেটে মির্জা ফখরুল রেসের ময়দানে অজিত-বিজয়ের ভ্রাতৃত্ব, সেলফি ঘিরে নতুন রহস্য সৌদি আরবের সামরিক ঘাঁটিতে হুথিদের মিসাইল-ড্রোন হামলা জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার নেতৃত্বে এবার পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

উত্তর ধরলার উন্নয়নে সরব বিএনপি, নাগেশ্বরীতে পরিচিতি সভা ও বিক্ষোভ মিছিল

Reporter Name
  • Update Time : শনিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৫,
  • 191 Time View
উত্তর ধরলার উন্নয়নে সরব বিএনপি, নাগেশ্বরীতে পরিচিতি সভা ও বিক্ষোভ মিছিল
উত্তর ধরলার উন্নয়নে সরব বিএনপি, নাগেশ্বরীতে পরিচিতি সভা ও বিক্ষোভ মিছিল

কুড়িগ্রাম প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নাগেশ্বরী উপজেলা শাখার ১৪ ইউনিয়ন ও একটি পৌরসভার মধ্যে সদ্য গঠিত ৭টি ইউনিয়ন আহবায়ক কমিটির পরিচিতি সভা এবং দীর্ঘদিন উন্নয়ন থেকে বঞ্চিত চরাঞ্চলের উন্নয়নে বিশেষ ভূমিকা রাখার লক্ষ্যে গঠিত চর উন্নয়ন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১০টায় উপজেলা মুক্তমঞ্চে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি’র আহবায়ক সহকারী অধ্যাপক গোলাম রসুল রাজা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপি’র আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. আবুল কাশেম সরকার। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপি’র সদস্য সচিব আলহাজ্ব মোখলেছুর রহমান।

এছাড়া সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক মোজাম্মেল হক দুদু, নাজির হোসেন মাস্টার, আনিছুর রহমান, তানজিমুল ইসলাম, পৌর বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক ও চর উন্নয়ন কমিটির সদস্য সচিব ওমর ফারুক, পৌর বিএনপি’র যুগ্ম আহবায়ক ও মাদক নির্মূল কমিটির সদস্য সচিব আশরাফ হোসেন আপেল, উপজেলা বিএনপি’র সদস্য ও চর উন্নয়ন কমিটির যুগ্ম আহবায়ক সাংবাদিক রফিকুল ইসলাম, উপজেলা বিএনপি’র সদস্য ও চর উন্নয়ন কমিটির যুগ্ম আহবায়ক মো. জাহিদুল ইসলাম এবং চর উন্নয়ন কমিটির যুগ্ম আহবায়ক মো. মিজানুর রহমান মেম্বার।

বক্তারা বলেন, নাগেশ্বরী উপজেলার বিশাল চরাঞ্চল এখনো মূল ধারার উন্নয়ন থেকে বঞ্চিত। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগসহ মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য দলীয়ভাবে সুসংগঠিত হয়ে কাজ করার বিকল্প নেই। এ লক্ষ্যে চর উন্নয়ন কমিটি গঠন করা হয়েছে, যা ভবিষ্যতে বিএনপি’র আন্দোলন ও উন্নয়ন কার্যক্রমে অগ্রণী ভূমিকা রাখবে।

নেতৃবৃন্দ আরও বলেন, ইউনিয়ন আহবায়ক কমিটি ও চর উন্নয়ন কমিটির নবগঠিত নেতৃত্ব মাঠপর্যায়ে বিএনপি’র কার্যক্রমকে নতুন গতি দেবে। তারা জনগণের অধিকার প্রতিষ্ঠা, গণতন্ত্র পুনরুদ্ধার এবং অবহেলিত চরাঞ্চলের উন্নয়নে সর্বাত্মক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

সভা শেষে উত্তর ধরলার অবহেলিত নাগেশ্বরী, ভুরুঙ্গামারী ও ফুলবাড়ি উপজেলার মানুষের দীর্ঘদিনের দাবি— রংপুর বিভাগীয় শহরের সাথে সরাসরি বাস যোগাযোগ চালুর দাবিতে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা মুক্তমঞ্চ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরিচিতি সভায় উপজেলা ও ইউনিয়ন বিএনপি’র নেতাকর্মী ছাড়াও চরাঞ্চলের বিভিন্ন এলাকার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork