1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
  4. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
দুমকির কার্তিকপাশায়, প্রবাসীর বিরুদ্ধে প্রতিবন্ধীর বসতঘর ভাঙচুরের অভিযোগ - dailydeshkantha
২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| সোমবার| বিকাল ৪:১২|
শিরোনামঃ
মেট্রোরেলে যাত্রী বাড়ছে, সামনে বড় ঋণের কিস্তি পিরিয়ডকালীন সচেতনতা ও সহজলভ্যতা নিশ্চিতে অনন্যার ভেন্ডিং মেশিন স্থাপন সরকার আমাদের লং মার্চে যেতে বাধ্য করেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী ইয়েমেনে ২৪ ঘণ্টায় ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের অনলাইন জুয়ার ভয়াবহতা নিয়ে ভিডিও, প্রশংসায় অভিনেত্রী চমক একাদশে ভর্তির আবেদনই করেনি দেড় লাখ শিক্ষার্থী রাষ্ট্রপতি হয়ে প্রথমবার পুণ্যভূমি সিলেটে মির্জা ফখরুল রেসের ময়দানে অজিত-বিজয়ের ভ্রাতৃত্ব, সেলফি ঘিরে নতুন রহস্য সৌদি আরবের সামরিক ঘাঁটিতে হুথিদের মিসাইল-ড্রোন হামলা জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার নেতৃত্বে এবার পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

দুমকির কার্তিকপাশায়, প্রবাসীর বিরুদ্ধে প্রতিবন্ধীর বসতঘর ভাঙচুরের অভিযোগ

Reporter Name
  • Update Time : বুধবার, অক্টোবর ৮, ২০২৫,
  • 125 Time View
দুমকির কার্তিকপাশায়, প্রবাসীর বিরুদ্ধে প্রতিবন্ধীর বসতঘর ভাঙচুরের অভিযোগ
দুমকির কার্তিকপাশায়, প্রবাসীর বিরুদ্ধে প্রতিবন্ধীর বসতঘর ভাঙচুরের অভিযোগ

দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালী জেলার দুমকী উপজেলায় লেবুখালী ইউনিয়নে এক শারীরিক প্রতিবন্ধীর বসতবাড়িতে রাতের আঁধারে হামলা চালিয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে সৌদি প্রবাসী বারেকের বিরুদ্ধে । এ বিষয়ে ভুক্তভোগী শাহজালাল দুমকী থানায় লিখিত অভিযোগ করেছেন।

 

শাহজালাল (২৮) লেবুখালীর পূর্ব কার্তিকপাশা গ্রামের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি জন্মগতভাবে শারীরিক প্রতিবন্ধী। পরিবারের সঙ্গে বসবাস করলেও কিছুদিন আগে রাস্তার পাশে একটি নতুন ঘর নির্মাণ করেন।শাহজালালের অভিযোগ, রোববার রাত দেড়টার দিকে তিনি বাড়িতে না থাকার সুযোগে বারেকের নেতৃত্বে একদল লোক তাঁর নতুন বাড়িতে প্রবেশ করে।

 

এ সময় তাঁরা ঘরের বেড়া, চাল, আসবাবপত্র ও ঘরে থাকা চাল, মরিচ, হলুদসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র ভাঙচুর ও লুটপাট করে। এতে প্রায় ৪০ থেকে ৫০ হাজার টাকার ক্ষতি হয় বলে দাবি করেন তিনি।শাহজালাল বলেন,আমি একজন প্রতিবন্ধী । অনেক কষ্ট করে নতুন ঘর তুলেছি।

 

ঘটনার দিন রাতে আমরা অন্য বাড়িতে থাকার সুবাদে সুযোগে সৌদি প্রবাসী বারেক দলবল নিয়ে রাতের আঁধারে আমার বাড়িতে ভাঙচুর চালিয়েছে।’ ভুক্তভোগীর মা রাশিদা বেগম অভিযোগ করে বলেন, ‘আমার শ্বশুরের কাছ থেকে বারেক ২০ শতক জমি সাফকবলা দলিল নিয়েছে বলে দাবি করেন। কিন্তু জমির দলিল দেখতে চাইলে তিনি তা দেখাতে অস্বীকার করেন। ভাঙচুরের ঘটনা স্বীকার করে বারেকের শ্যালক শাহজাহান বলেন, ‘বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে বসে দ্রুত মীমাংসা করা হবে।’

অভিযুক্ত বারেকের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
দুমকী থানার অফিসার ইনচার্জ বলেন‘লিখিত অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork