1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
মাসসেরার পুরস্কার জিতে ইতিহাস গড়লেন ইয়ামাল - dailydeshkantha
১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| সন্ধ্যা ৬:৫৯|
শিরোনামঃ
হরমুজ প্রণালি খুলছে, কাউকে আর কখনও টোল দিতে হবে না : ট্রাম্প ক্রিকেটার নাঈমকে পুলিশের ‘শারীরিক নির্যাতন’, জামায়াতের নিন্দা দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর; দেশে ফেরানো কতটা সহজ? নওগাঁ-নাটোর মহাসড়কে এসপি তারিকুল ইসলামের বিশেষ টহল, আত্রাই থানা পরিদর্শন ডিমলায় জামায়াতে ইসলামীর সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত মোজতবা খামেনির সক্রিয়তা বাড়ছে : রুবিও দেশের প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে : অর্থমন্ত্রী ‎পুলিশের ৯ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, আসতে পারে শ্রমবাজার চালুর ঘোষণা আদালতে এসে ন্যায় বিচার চাইলেন রামিসার বাবা

মাসসেরার পুরস্কার জিতে ইতিহাস গড়লেন ইয়ামাল

Reporter Name
  • Update Time : শনিবার, এপ্রিল ২৫, ২০২৬,
  • 144 Time View

স্পোর্টস ডেস্ক: বুধবার রাতে সেল্টা ভিগোর বিপক্ষে ম্যাচে খেলার সময় চোট পান লামিনে ইয়ামাল। সেই চোট গুরুতর হওয়ায় চলতি মৌসুমে আর মাঠে নামতে পারবেন না তিনি। খারাপ সময়ে একটি ভালো খবর পেয়েছেন বার্সেলোনার এই ফরোয়ার্ড। লা লিগার এপ্রিলের সেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন তিনি।

এপ্রিল সেরার লড়াইয়ে মায়োর্কার ভেদাত মুরিকি, রিয়াল সোসিয়েদাদের কার্লোস সোলের, আলাভেসের লুকাস বোয়ে ও রিয়াল ওবিয়েদোর ফেদে ভিনাসকে হারিয়েছেন ইয়ামাল। আজ শুক্রবার ইয়ামালের সেরা হওয়ার খবরটি জানিয়েছে লা লিগা।

এই নিয়ে চলতি মৌসুমে তিনবার মাস সেরা নির্বাচিত হলেন ইয়ামাল। এর আগে তিনি নভেম্বর ও ডিসেম্বরে এই পুরস্কার পেয়েছিলেন। এই পুরস্কারের ইতিহাসে ইয়ামালই প্রথম ফুটবলার, যিনি এক মৌসুমে তিনবার সেরার পুরস্কার পেলেন।

এপ্রিলে মোট তিনটি ম্যাচ খেলেছে বার্সেলোনা। এই তিন ম্যাচের সবকটিতেই জিতেছে তারা। যেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ইয়ামাল। ফলে লিগের মাসসেরা খেলোয়াড়ের স্বীকৃতি পেলেন তিনি।

আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ২-১ গোলের জয়ে গোল না পেলেও ইয়ামালের পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। এস্পানিওলের বিপক্ষে আরো দুর্দান্ত ছিলেন তিনি। সেই ম্যাচে একটি গোলের পাশাপাশি দুটি অ্যাসিস্টও করেন এই ফরোয়ার্ড। এরপর সেলতা ভিগোর বিপক্ষেও জালের দেখা পেয়েছেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork