1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
রামগড়ে অবৈধভাবে বালু উত্তোলনে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা - dailydeshkantha
২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| রাত ৩:২২|
শিরোনামঃ
গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপি কাজ করছে: ড. মঈন খান ডিমলায় অতিরিক্ত বিদ্যুৎ বিল লেখার অভিযোগে রিডিংম্যানকে আটক করল জনতা ইউট্যাব ও জিয়া পরিষদের উদ্যোগে পবিপ্রবি ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত দুই উপাচার্যকে সংবর্ধনা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ বক্স অফিসে ‘ককটেল ২’-এর আয় ৬৬ কোটি রুপি বিশ্বকাপে কবে মুখোমুখি হতে পারে ব্রাজিল-আর্জেন্টিনা? ইসলামী ইন্স্যুরেন্সের ১৬ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, বায়ু দূষণের শীর্ষে কিনশাসা ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্প, নিহতের সংখ্যা ১০ হাজার ছাড়ানোর আশঙ্কা ‘তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতীয় মিডিয়ার অহেতুক মাতামাতির প্রয়োজন নেই’

রামগড়ে অবৈধভাবে বালু উত্তোলনে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

Reporter Name
  • Update Time : বুধবার, আগস্ট ২৭, ২০২৫,
  • 284 Time View

সাইফুল  ইসলাম, রামগড়:

খাগড়াছড়ির রামগড় উপজেলা সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ড়ে অবৈধভাবে ফসলি জমি থেকে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ওই ব্যক্তি হচ্ছে মোঃ মনির হোসেন(৫০)।

২৭ আগস্ট (বুধবার) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সদর ইউনিয়নের থানা চন্দ্র পাড়া ও গাড়ির রাস্তা এলাকায় এ অভিযান চালান সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিসেস ইসমত জাহান তুহিন।

ইসমত জাহান তুহিন জানান সরকারি নির্দেশ অমান্য করে কিছু লোক বালু উত্তোলন করে আসছিলেন। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাটি ও বালুমহাল ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী অপরাধ প্রমানিত হওয়ায় মনির হোসেন, (পিতা আবুল হোসেন) নামে ১ ব্যক্তি,কে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরো জানান পরিবেশ রক্ষায় অবৈধ বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে রামগড় উপজেলা প্রশাসন এর অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork