1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
  4. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
সময়সূচির ব্যস্ততায় আসিয়ান সম্মেলনে যাচ্ছেন না মোদি, প্রতিনিধিত্ব করবেন জয়শঙ্কর - dailydeshkantha
২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| সোমবার| দুপুর ১:১৬|
শিরোনামঃ
মেট্রোরেলে যাত্রী বাড়ছে, সামনে বড় ঋণের কিস্তি পিরিয়ডকালীন সচেতনতা ও সহজলভ্যতা নিশ্চিতে অনন্যার ভেন্ডিং মেশিন স্থাপন সরকার আমাদের লং মার্চে যেতে বাধ্য করেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী ইয়েমেনে ২৪ ঘণ্টায় ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের অনলাইন জুয়ার ভয়াবহতা নিয়ে ভিডিও, প্রশংসায় অভিনেত্রী চমক একাদশে ভর্তির আবেদনই করেনি দেড় লাখ শিক্ষার্থী রাষ্ট্রপতি হয়ে প্রথমবার পুণ্যভূমি সিলেটে মির্জা ফখরুল রেসের ময়দানে অজিত-বিজয়ের ভ্রাতৃত্ব, সেলফি ঘিরে নতুন রহস্য সৌদি আরবের সামরিক ঘাঁটিতে হুথিদের মিসাইল-ড্রোন হামলা জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার নেতৃত্বে এবার পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

সময়সূচির ব্যস্ততায় আসিয়ান সম্মেলনে যাচ্ছেন না মোদি, প্রতিনিধিত্ব করবেন জয়শঙ্কর

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, অক্টোবর ২৩, ২০২৫,
  • 131 Time View
সময়সূচির ব্যস্ততায় আসিয়ান সম্মেলনে যাচ্ছেন না মোদি, প্রতিনিধিত্ব করবেন জয়শঙ্কর

অনলাইন নিউজ: সময়সূচির ব্যস্ততার কারণে মালয়েশিয়ায় অনুষ্ঠিতব্য আসিয়ান সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পরিবর্তে ভারতের প্রতিনিধিত্ব করবেন পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি

প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ২৬ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত কুয়ালালামপুরে অনুষ্ঠিত হবে আসিয়ান সম্মেলন। তবে ভারতীয় পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে অংশগ্রহণের বিষয়টি ঘোষণা করা হয়নি।

সূত্রের বরাতে এনডিটিভি আরও জানায়, ভারত ইতোমধ্যেই মালয়েশিয়াকে জানিয়েছে যে এই বৈঠকে ভারতের প্রতিনিধিত্ব করবেন এস. জয়শঙ্কর। একইসঙ্গে প্রধানমন্ত্রী মোদি ভার্চুয়ালভাবে আসিয়ান-ভারত সম্মেলনে যোগ দিতে পারেন বলেও ইঙ্গিত পাওয়া গেছে।

গত কয়েক বছর ধরে আসিয়ান-ভারত সম্মেলন ও পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলনে ভারতের প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়ে আসছেন মোদি। এবারের সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ অংশীদার দেশগুলোর নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে। ট্রাম্প আগামী ২৬ অক্টোবর দুই দিনের সফরে কুয়ালালামপুরে পৌঁছাবেন।

এদিকে, মোদির মালয়েশিয়া সফরের সঙ্গে নির্ধারিত ছিল কম্বোডিয়া সফরও, তবে মালয়েশিয়া সফর বাতিল হওয়ায় সেটিও আপাতত স্থগিত রাখা হয়েছে বলে জানিয়েছে সূত্রগুলো।

উল্লেখ্য, ভারত ও আসিয়ানের সংলাপ সম্পর্ক শুরু হয় ১৯৯২ সালে খাতভিত্তিক অংশীদারিত্বের মাধ্যমে। পরবর্তীতে ১৯৯৫ সালে তা পূর্ণ সংলাপ অংশীদারিত্বে, ২০০২ সালে সম্মেলন পর্যায়ে এবং ২০১২ সালে কৌশলগত অংশীদারিত্বে উন্নীত হয়।

বর্তমানে আসিয়ানের ১০ সদস্য দেশ হলো— ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার ও কম্বোডিয়া। সাম্প্রতিক বছরগুলোতে বাণিজ্য, বিনিয়োগ, নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতা কেন্দ্র করে দ্রুত বিকশিত হয়েছে ভারত-আসিয়ান সম্পর্ক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork