1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
আমরণ অনশনেও নীরব প্রশাসন, রোডম্যাপ ঘোষণা অনিশ্চিত - dailydeshkantha
১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| সকাল ৭:৫৪|
শিরোনামঃ
সত্য আনলেন পূজা চেরি, জানালেন— ডিভোর্স চান না সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান করা হয়নি কেন, ব্যাখ্যা চান জামায়াত আমির নিপীড়িত সাংবাদিকদের পাশে সব সময় থাকবে: বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থা খার্গ দ্বীপ: মার্কিন তেল কোম্পানিগুলোকে ‘ছাইয়ের স্তূপ’ করার হুমকি ইরানের ভোটের কালি মোচার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: তারেক রহমান বাগাতিপাড়ায় ফিলোন পোল্ট্রি এন্ড ফিশ ফিডসের ইফতার মাহফিল অনুষ্ঠিত রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন করেছি : জামায়াত আমির ‘প্রিন্স’ -এর টিজার মুক্তির বিষয়ে যা জানা গেল ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু আজ ইরানে প্রাথমিক বিদ্যালয়ে হামলা : পেন্টাগনের কাছে জবাব চান ডেমোক্র্যাটরা

আমরণ অনশনেও নীরব প্রশাসন, রোডম্যাপ ঘোষণা অনিশ্চিত

Reporter Name
  • Update Time : রবিবার, আগস্ট ১৭, ২০২৫,
  • 284 Time View
আমরণ অনশনেও নীরব প্রশাসন, রোডম্যাপ ঘোষণা অনিশ্চিত
আমরণ অনশনেও নীরব প্রশাসন, রোডম্যাপ ঘোষণা অনিশ্চিত

পারভেজ হাসান সায়েম বেরোবি প্রতিনিধি: 

ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আমরণ অনশন কর্মসূচি শুরু হওয়ার পর ১২ ঘণ্টা অতিক্রম করলেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আসে নি কোনো চূড়ান্ত বার্তা। রবিবার (১৭ আগস্ট) সকাল ১১টা থেকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের (বেরোবি) উত্তর গেটে বিশ্ববিদ্যালয়ের আইনে ছাত্র সংসদ সংযোজন ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে শিক্ষার্থীরা এই অনশন কর্মসূচি পালন করছেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা অভিযোগ করছেন, দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন না হওয়ায় তারা নানাভাবে বঞ্চিত হচ্ছেন। ছাত্র সংসদ চালু না থাকলেও নিয়মিত ছাত্র সংসদ ফি আদায় করা হয় বলে জানান তারা। ক্যাম্পাসে গণতান্ত্রিক চর্চার স্বার্থে এবং সকল লেজুড়বৃত্তিক ছাত্র রাজনীতি বন্ধ করতে অবিলম্বে নির্বাচন অনুষ্ঠানের রোডম্যাপ ঘোষণা করার দাবিও জানিয়েছেন তারা।

তাদের এই যৌক্তিক আন্দোলনে সকল বিভাগের শিক্ষার্থীরা সংহতি প্রকাশ করে বিবৃতি দিয়েছেন এবং সন্ধ্যা ৭.৩০ টায় আন্দোলন কর্মসূচি পালন করেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শওকাত আলী সকালে এক সংবাদ সম্মেলনে জানান, “নভেম্বরে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। তবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কর্তৃক অনুমোদন না পাওয়া পর্যন্ত আনুষ্ঠানিক রোডম্যাপ ঘোষণা করা সম্ভব নয়।”

অন্যদিকে, আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরণ অনশন চালিয়ে যাবেন। এরই মধ্যে শিক্ষার্থীদের শারীরিক অবস্থার অবনতি হচ্ছে বলেও জানান সহপাঠীরা।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের নীরব অবস্থানের কারণে ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। শিক্ষার্থীরা দ্রুত সমাধানের আহ্বান জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork