1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
  4. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
ঠাকুরগাঁও গণমাধ্যমকর্মী কল্যাণ ট্রাস্টের নতুন কমিটি গঠন - dailydeshkantha
২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| সোমবার| সকাল ৬:১৬|
শিরোনামঃ
মেট্রোরেলে যাত্রী বাড়ছে, সামনে বড় ঋণের কিস্তি পিরিয়ডকালীন সচেতনতা ও সহজলভ্যতা নিশ্চিতে অনন্যার ভেন্ডিং মেশিন স্থাপন সরকার আমাদের লং মার্চে যেতে বাধ্য করেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী ইয়েমেনে ২৪ ঘণ্টায় ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের অনলাইন জুয়ার ভয়াবহতা নিয়ে ভিডিও, প্রশংসায় অভিনেত্রী চমক একাদশে ভর্তির আবেদনই করেনি দেড় লাখ শিক্ষার্থী রাষ্ট্রপতি হয়ে প্রথমবার পুণ্যভূমি সিলেটে মির্জা ফখরুল রেসের ময়দানে অজিত-বিজয়ের ভ্রাতৃত্ব, সেলফি ঘিরে নতুন রহস্য সৌদি আরবের সামরিক ঘাঁটিতে হুথিদের মিসাইল-ড্রোন হামলা জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার নেতৃত্বে এবার পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

ঠাকুরগাঁও গণমাধ্যমকর্মী কল্যাণ ট্রাস্টের নতুন কমিটি গঠন

Reporter Name
  • Update Time : শনিবার, আগস্ট ৩০, ২০২৫,
  • 128 Time View
ঠাকুরগাঁও গণমাধ্যমকর্মী কল্যাণ ট্রাস্টের নতুন কমিটি গঠন
ঠাকুরগাঁও গণমাধ্যমকর্মী কল্যাণ ট্রাস্টের নতুন কমিটি গঠন

মশিউর রহমান:

ঠাকুরগাঁও গণমাধ্যমকর্মী কল্যাণ ট্রাস্টের
সভাপতি বকুল, সম্পাদক  মিলন ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁও গণমাধ্যমকর্মী কল্যাণ ট্রাস্টের দুই বছরের জন্য কমিটি গঠন করা হয়েছে। শনিবার (৩০ আগস্ট) দুপুরে শহরের একটি রেস্তোরায় অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার জিয়াউর রহমান বকুল ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দেশের জনপ্রিয় সংবাদ মাধ্যম ঢাকা পোস্টের ঠাকুরগাঁও প্রতিনিধি রেদওয়ানুল হক মিলন। অর্থ সম্পাদক হিসেবে নির্বাচিত হয় নিউজনেট ২৪ ডট কম এর সম্পাদক ও দৈনিক প্রথম খবরের জেলা প্রতিনিধি আতাউর রহমান।

এছাড়া নতুন কমিটির পরিচালনা পর্ষদে ক্রমান্বয়ে পরিচালক হিসেবে স্থানীয় দৈনিক আলোর কণ্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশ রবিউল ইসলাম রুবেল, পাক্ষিক ম্যাগাজিন নির্ভীক পত্রিকার জেলা সৈয়দ আব্দুল করিম ও দ্য নিউজ এর জেলা প্রতিনিধি মোঃ রুবেল রানা দায়িত্ব পালন করবেন।

কমিটির অন্য সদস্যরা হলেন- সোনালী নিউজ ও RCTV ঠাকুরগাঁও প্রতিনিধি মোঃ আল-আমিন, দৈনিক তৃতীয় মাত্রা ও  দৈনিক আলোর কন্ঠের স্টাফ রিপোর্টার এম এ সালাম রুবেল, বিডি২৪ ডট কম এর প্রতিনিধি মিনহাজ আলম,দৈনিক আমার সংবাদ ও দ্যা ডেইলি পোস্ট এর উপজেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম, দৈনিক বাংলার দূত এর ক্রাইম রিপোর্টার এম এ মোমিন, দৈনিক বাংলার আলোর জেলা প্রতিনিধি রুবেল ইসলাম, দৈনিক কালবেলা পত্রিকার বালিয়াডাঙ্গী উপজেলা প্রতিনিধি মাজেদুল ইসলাম, ভোরের বাণী পত্রিকার জেলা প্রতিনিধি হুমায়ুন কবির রেজা, দৈনিক স্বাধীন ভোর ও বাংলা ৫২ লাইভ নিউজ টিভি এর জেলা প্রতিনিধি বেলাল হোসেন, দৈনিক দেশবাংলা রাণীশংকৈল উপজেলা প্রতিনিধি অভিষেক চন্দ্র রায়, দৈনিক রূপালী বাংলাদেশ প্রত্রিকার বালিয়াডাঙ্গী উপজেলা প্রতিনিধি মো: ইলিয়াস আলী, দৈনিক দেশপত্র জেলা প্রতিনিধি মো : মুসা সহ অন্যান্য সদস্যরা।

এ সভায় পাঁচজন নতুন সদস্য হিসেবে যুক্ত হয়েছেন তারা হলেন- চ্যানেল এস এর সিনিয়র রিপোর্টার জয় মহন্ত অলক, দৈনিক আলোর দিগন্ত প্রত্রিকার প্রতিনিধি সোহরাওয়ার্দী খোকন, স্থানীয় পত্রিকা দৈনিক লোকায়ন এর শহর সংবাদ দাতা প্রতিনিধি মো: আব্দুল আওয়াল, দৈনিক আজকের দর্পণ পত্রিকার রাণীশংকৈল উপজেলা প্রতিনিধি মো: নাজমুল হোসাইন। দৈনিক ডেল্টা টাইমস’র জেলা প্রতিনিধি আলমগীর হোসেন।

এ সভায় জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমরান হোসেন চৌধুরী ও প্রথম আলো পত্রিকার প্রতিনিধি মজিবর রহমান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন। এই সংগঠনটি ২০২০ সাল থেকে সাংবাদিকদের কল্যাণে কাজ করে আসছে।

এছাড়াও সভায় জেলায় কর্মরত ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সম্পাদক, প্রকাশক ও প্রতিনিধিরা এ সংগঠনে যুক্ত রয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork