1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
  4. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে ৪০ হাজার ইয়াবাসহ আটক ৩ - dailydeshkantha
২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| সোমবার| বিকাল ৫:২৪|
শিরোনামঃ
মেট্রোরেলে যাত্রী বাড়ছে, সামনে বড় ঋণের কিস্তি পিরিয়ডকালীন সচেতনতা ও সহজলভ্যতা নিশ্চিতে অনন্যার ভেন্ডিং মেশিন স্থাপন সরকার আমাদের লং মার্চে যেতে বাধ্য করেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী ইয়েমেনে ২৪ ঘণ্টায় ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের অনলাইন জুয়ার ভয়াবহতা নিয়ে ভিডিও, প্রশংসায় অভিনেত্রী চমক একাদশে ভর্তির আবেদনই করেনি দেড় লাখ শিক্ষার্থী রাষ্ট্রপতি হয়ে প্রথমবার পুণ্যভূমি সিলেটে মির্জা ফখরুল রেসের ময়দানে অজিত-বিজয়ের ভ্রাতৃত্ব, সেলফি ঘিরে নতুন রহস্য সৌদি আরবের সামরিক ঘাঁটিতে হুথিদের মিসাইল-ড্রোন হামলা জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার নেতৃত্বে এবার পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে ৪০ হাজার ইয়াবাসহ আটক ৩

Reporter Name
  • Update Time : শনিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৫,
  • 178 Time View
নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে ৪০ হাজার ইয়াবাসহ আটক ৩
নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে ৪০ হাজার ইয়াবাসহ আটক ৩

নাইক্ষ্যংছড়ি, বান্দরবান:

বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়িতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর বিশেষ অভিযানে ৪০ হাজার ইয়াবা ট্যাবলেটসহ ৩ রোহিঙ্গা যুবককে আটক করেছে বিজিবি।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) ভোর রাতে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তের মন্ডলপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়। এসময় মিয়ানমার দিক থেকে তিনজন ব্যক্তি একটি ব্যাগ বহন করে বাংলাদেশের দিকে প্রবেশের চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাদের আটক করে। পরে তল্লাশি চালিয়ে ব্যাগের ভেতর থেকে ৪০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটককৃতরা হলো— (১) মো. হাসান (২৫), পিতা মৃত হাফেজ আহমেদ; (২) এনাম করিম (২৫), পিতা আ. রহিম; এবং (৩) মো. আয়াস (২১), পিতা মো. হাসান। তারা তিনজনই কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১৯ এর বাসিন্দা।

কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম (পিএসসি) এ প্রতিবেদককে বলেন, “বিজিবি শুধু সীমান্ত পাহারাতেই নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

বিজিবি সূত্রে জানা গেছে, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

স্থানীয়রা জানায়, ঘনঘন বিজিবির অভিযানে সীমান্ত এলাকায় ইয়াবা পাচার কার্যক্রম অনেকাংশে কমে এসেছে। এতে সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরেছে।।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork