1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
নাগরপুরে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার - dailydeshkantha
২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| শনিবার| সকাল ৮:২৬|
শিরোনামঃ
ডিমলায় ছাত্রশিবিরের বিক্ষোভ-শাকসু নির্বাচন দ্রুত বাস্তবায়নের দাবি বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থা চট্টগ্রাম বিভাগীয় কমিটি অনুমোদন দুমকিউপজেলায়, বিয়ের প্রলোভন দেখিয়ে বুদ্ধি প্রতিবন্ধী নারীকে অন্তঃসত্ত্বা সখিপুরে স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু, প্রশ্নবিদ্ধ প্রধান শিক্ষকের ভূমিকা মোশাররফ-নীলাঞ্জনার নতুন নাটক ‘বউ প্যারা দেয়’ পিছিয়ে থেকেও ড্র করল বাংলাদেশ নওগাঁর আত্রাইয়ে বান্দাইখাড়া আসলাম হোসেন সজলের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ আফগানিস্তানে ক্ষমতাসীনদের মধ্যে প্রকট হয়ে উঠছে দ্বন্দ্ব-বিভক্তি দেশের মানুষ গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছে : তারেক রহমান নীলফামারীতে জুলাই যোদ্ধা হাসানের উপর হামলার অভিযোগ

নাগরপুরে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, সেপ্টেম্বর ২৩, ২০২৫,
  • 59 Time View
নাগরপুরে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
নাগরপুরে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

নাগরপুর(টাঙ্গাইল)প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুর উপজেলার রাথুরা এলাকায় মাদক বিরোধী অভিযানে দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ।রবিবার (২২ সেপ্টেম্বর) রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—
মোঃ শহিদুল ইসলাম শহীদ (৩৭), পিতা আব্দুল খালেক এবং মোঃ মিলন (২৬), পিতা রফিকুল ইসলাম; দু’জনই রাথুরা গ্রামের বাসিন্দা।

এ ঘটনায় নাগরপুর থানায় মামলা (নম্বর-১৩, তারিখ-২২/০৯/২০২৫) দায়ের করা হয়েছে। মামলা দায়ের করা হয়েছে ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) ধারায়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত শহিদুল ইসলাম শহীদের বিরুদ্ধে পূর্বেও একাধিক মামলা রয়েছে। এর মধ্যে ২০১৬ সালের ১৮ অক্টোবর নাগরপুর থানায় এফআইআর নং-২১ (ধারা-৪৪৮/৩২৩/৩৭৯/৫০৬/৩৪, পেনাল কোড ১৮৬০) এবং একই বছরের ২৬ মে মানিকগঞ্জের সাটুরিয়া থানায় এফআইআর নং-২১/৮৬ (ধারা-১৯(১) এর ৭(ক), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০) মামলা দায়ের করা হয়েছিল।

এ বিষয়ে নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলাম বলেন,
“নাগরপুরে মাদককে জিরো টলারেন্সে আনার জন্য আমরা নিরলসভাবে কাজ করছি। তারপরও আজ ইয়াবাসহ দুই জনকে রাথুরা থেকে গ্রেফতার করা হয়েছে। মাদকবিরোধী এ অভিযান অব্যাহত থাকবে।”

নাগরপুর থানা পুলিশের কঠোর নজরদারি, নিয়মিত অভিযান ও সচেতনমূলক কর্মকাণ্ডের কারণে এলাকায় মাদক নিয়ন্ত্রণে ইতিবাচক অগ্রগতি দেখা যাচ্ছে। স্থানীয়রা বলছেন, পুলিশের এমন উদ্যোগে সাধারণ মানুষ স্বস্তি পাচ্ছে এবং অপরাধ কমে আসছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork