1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
  4. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
পবিপ্রবিতে কম্বাইন্ড ডিগ্রির দাবিতে চলা আন্দোলন সমাধানে গঠিত কমিটির সভা অনুষ্ঠিত - dailydeshkantha
২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| সোমবার| বিকাল ৫:১৭|
শিরোনামঃ
মেট্রোরেলে যাত্রী বাড়ছে, সামনে বড় ঋণের কিস্তি পিরিয়ডকালীন সচেতনতা ও সহজলভ্যতা নিশ্চিতে অনন্যার ভেন্ডিং মেশিন স্থাপন সরকার আমাদের লং মার্চে যেতে বাধ্য করেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী ইয়েমেনে ২৪ ঘণ্টায় ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের অনলাইন জুয়ার ভয়াবহতা নিয়ে ভিডিও, প্রশংসায় অভিনেত্রী চমক একাদশে ভর্তির আবেদনই করেনি দেড় লাখ শিক্ষার্থী রাষ্ট্রপতি হয়ে প্রথমবার পুণ্যভূমি সিলেটে মির্জা ফখরুল রেসের ময়দানে অজিত-বিজয়ের ভ্রাতৃত্ব, সেলফি ঘিরে নতুন রহস্য সৌদি আরবের সামরিক ঘাঁটিতে হুথিদের মিসাইল-ড্রোন হামলা জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার নেতৃত্বে এবার পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

পবিপ্রবিতে কম্বাইন্ড ডিগ্রির দাবিতে চলা আন্দোলন সমাধানে গঠিত কমিটির সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : সোমবার, আগস্ট ১৮, ২০২৫,
  • 672 Time View

মাহমুদুল হাসানপ বিপ্রবি প্রতিনিধি:

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) কম্বাইন্ড ডিগ্রির দাবিতে এ্যানিমেল হাজবেন্ড্রি ডিসিপ্লিনের শিক্ষার্থীদের চলা আন্দোলন সমাধানে গঠিত কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) এ্যানিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় কমিটির সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ড সদস্য প্রফেসর ড. মোঃ মামুন অর রশিদ, সদস্য সচিব প্রফেসর ড. মোঃ মাসুদুর রহমান সহ কমিটির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভার শুরুতে কমিটির সদস্যরা এ্যানিমেল হাজবেন্ড্রি ডিসিপ্লিনের শিক্ষার্থীদের প্রস্তাবনা ও দাবিগুলো শোনেন। পরে ডক্টর অফ ভেটেরিনারি মেডিসিন(ডিভিএম) ডিসিপ্লিনের শিক্ষার্থীরা তাদের মতামত ও দাবিগুলো উপস্থাপন করে। এছাড়াও উভয় ডিসিপ্লিনের শিক্ষকদের সাথে ভিন্ন ভিন্ন সময়ে কমিটির সদস্যরা মতবিনিময় করেন।

এসময় কমিটির সদস্য সচিব প্রফেসর ড. মোঃ মাসুদুর রহমান বলেন,” তোমাদের সবার মতামত ও দাবিগুলো গভীর ভাবে পর্যবেক্ষণ করে উদ্ভুত সমস্যার যুগোপযোগী সমাধানের সুপারিশ আমরা করবো। এ বিষয়ে তোমরা পূর্ণ আস্থা রাখতে পারো।”

কমিটির সভাপতি প্রফেসর ড. মোঃ মামুন অর রশিদ বলেন,” দেশের বৃহত্তর স্বার্থের কথা চিন্তা করে আমাদের সবাইকেই নিজ নিজ জায়গা থেকে কিছুটা ছাড় দিতে হবে। তবে উভয় ডিসিপ্লিনের শিক্ষার্থীদের চাওয়া ও লাইভস্টক সেক্টরের সার্বিক ভবিষ্যৎ বিবেচনা করেই উদ্ভুত পরিস্থিতি সমাধানে সিদ্ধান্ত নেওয়া হবে।”

উল্লেখ্য, গত ৩১ জুলাই থেকে কম্বাইন্ড ডিগ্রির দাবিতে এ্যানিমেল হাজবেন্ড্রি ডিসিপ্লিনের শিক্ষার্থীদের সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ করে চলা আন্দোলনের সুষ্ঠু সমাধানে বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ড সদস্য ও বেসিক সায়েন্স বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ মামুন অর রশিদকে সভাপতি ও এগ্রোফরেস্ট্রি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ মাসুদুর রহমানকে সদস্য সচিব করে ৯ সদস্যের কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork