1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
পিরোজপুরে হারানো মোবাইল ও টাকা উদ্ধার - dailydeshkantha
৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| ভোর ৫:১৬|
শিরোনামঃ
নওগাঁ-নাটোর মহাসড়কে এসপি তারিকুল ইসলামের বিশেষ টহল, আত্রাই থানা পরিদর্শন ডিমলায় জামায়াতে ইসলামীর সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত মোজতবা খামেনির সক্রিয়তা বাড়ছে : রুবিও দেশের প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে : অর্থমন্ত্রী ‎পুলিশের ৯ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, আসতে পারে শ্রমবাজার চালুর ঘোষণা আদালতে এসে ন্যায় বিচার চাইলেন রামিসার বাবা প্রজন্ম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত আত্রাইয়ে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ঈদ উপলক্ষে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও অর্থ বিতরণ আঞ্চলিক সম্মেলনে যোগ দিতে মালয়েশিয়া গেলেন জামায়াত সেক্রেটারি

পিরোজপুরে হারানো মোবাইল ও টাকা উদ্ধার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, অক্টোবর ২১, ২০২৫,
  • 108 Time View
পিরোজপুরে হারানো মোবাইল ও টাকা উদ্ধার
পিরোজপুরে হারানো মোবাইল ও টাকা উদ্ধার

পিরোজপুর অফিস : পিরোজপুর জেলা পুলিশের বিশেষ অভিযানে চুরি ও প্রতারণার মাধ্যমে হারানো ২৯টি মোবাইল ফোন এবং ২৬ হাজার ১৯০ টাকা উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ৩টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উদ্ধারকৃত মোবাইল ও নগদ অর্থ তাদের প্রকৃত মালিকদের হাতে তুলে দেন পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসের। জেলা পুলিশ জানায়, পুলিশ সুপারের নির্দেশে আইসিটি অ্যান্ড মিডিয়া শাখা তথ্যপ্রযুক্তির সহায়তায় জেলার বিভিন্ন থানায় সাধারণ ডায়েরি (জিডি) পর্যালোচনা করে দেশের বিভিন্ন জেলা থেকে মোবাইলগুলো উদ্ধার করে।

 

উদ্ধার হওয়া মোবাইলগুলোর মধ্যে সদর থানা থেকে ৯টি, ইন্দুরকানী থেকে ৩টি, মঠবাড়ীয়া থেকে ৭টি, নাজিরপুর থেকে ৬টি, ভান্ডারিয়া থেকে ২টি, নেছারাবাদ থেকে ১টি এবং কাউখালী থানা থেকে ১টি রয়েছে। এছাড়া, নাজিরপুর ও ভান্ডারিয়া থানায় ২টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত করে আইনানুগ ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট থানায় পাঠানো হয়েছে। অন্যদিকে, সোমবার (২১ অক্টোবর) ভান্ডারিয়ার তেলিখালী ইউনিয়নের গোলবুনিয়া এলাকায় এক অভিযানে প্রতারক চক্রের চার সদস্যকে আটক করে পুলিশ।

 

তারা দীর্ঘদিন ধরে কুরিয়ার সার্ভিস ডেলিভারিম্যান সেজে সাধারণ মানুষের কাছ থেকে মোবাইল ও টাকা হাতিয়ে আসছিল বলে জানিয়েছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২৬,১৯০ টাকা উদ্ধার করা হয়। পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ও সাইবার টিমের সহায়তায় অভিযানে এসব প্রতারকদের শনাক্ত করা সম্ভব হয়। নিজেদের হারানো সম্পদ ফেরত পেয়ে ভুক্তভোগীরা জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসের বলেন, জনগণের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের উদ্ধার ও সহায়ক কার্যক্রম জেলা পুলিশের পক্ষ থেকে অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork