1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
  4. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
বাকৃবিতে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে পবিপ্রবিতে মানববন্ধন - dailydeshkantha
১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বৃহস্পতিবার| রাত ১:১২|
শিরোনামঃ
অনলাইন জুয়ার ভয়াবহতা নিয়ে ভিডিও, প্রশংসায় অভিনেত্রী চমক একাদশে ভর্তির আবেদনই করেনি দেড় লাখ শিক্ষার্থী রাষ্ট্রপতি হয়ে প্রথমবার পুণ্যভূমি সিলেটে মির্জা ফখরুল রেসের ময়দানে অজিত-বিজয়ের ভ্রাতৃত্ব, সেলফি ঘিরে নতুন রহস্য সৌদি আরবের সামরিক ঘাঁটিতে হুথিদের মিসাইল-ড্রোন হামলা জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার নেতৃত্বে এবার পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিরোধী দলের আপত্তির মধ্যেই র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাস ইইউর ঋণের অর্থে ১ হাজার প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র আনছে ইউক্রেন বাঁধনের ওপর হামলায় সরব দৃশ্যমাধ্যম শিল্পী সমাজ ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : প্রধানমন্ত্রী

বাকৃবিতে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে পবিপ্রবিতে মানববন্ধন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, সেপ্টেম্বর ২, ২০২৫,
  • 246 Time View

মাহমুদুল হাসান পবিপ্রবি প্রতিনিধি:

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) কম্বাইন্ড ডিগ্রির দাবিতে ভেটেরিনারি ও পশুপালন অনুষদের আন্দোলনরত শিক্ষার্থীদের উপর বহিরাগতদের হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এ্যানিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল ১০:৩০ ঘটিকায় একাডেমিক ভবন-২ এর সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় শিক্ষার্থীরা যৌক্তিক দাবিতে চলা আন্দোলনে বহিরাগতদের এমন বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।

মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থী সুজন মৃধা হাওলাদার বলেন, “ কম্বাইন্ড ডিগ্রির দাবিতে চলা যৌক্তিক ও শান্তিপূর্ণ আন্দোলনে বাকৃবির শিক্ষার্থীদের ওপর যে ন্যাক্কারজনক হামলা হয়েছে আমরা তার  তীব্র নিন্দা জানাচ্ছি। এমন অমানবিক ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”

অন্য আরেক শিক্ষার্থী  আব্দুল্লাহ হিল কাফি বলেন, “দ্রুত সময়ের মধ্যে এই হামলার সাথে জড়িতদের বিচারের আওতায় আনতে হবে এবং আমাদের কম্বাইন্ড ডিগ্রির যৌক্তিক দাবি মেনে নিতে হবে। অন্যথায় আমরা কঠোর থেকে কঠোরতর পদক্ষেপ গ্রহণ করবো।”

উল্লেখ্য যে,৩১ জুলাই থেকে পশুপালন ডিসিপ্লিনের শিক্ষার্থীরা কম্বাইন্ড ডিগ্রির দাবিতে সকল ক্লাস ও পরীক্ষা বর্জন করে আন্দোলন করে আসছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork