1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
  4. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
বাগাতিপাড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত - dailydeshkantha
১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বৃহস্পতিবার| রাত ১২:৩৭|
শিরোনামঃ
অনলাইন জুয়ার ভয়াবহতা নিয়ে ভিডিও, প্রশংসায় অভিনেত্রী চমক একাদশে ভর্তির আবেদনই করেনি দেড় লাখ শিক্ষার্থী রাষ্ট্রপতি হয়ে প্রথমবার পুণ্যভূমি সিলেটে মির্জা ফখরুল রেসের ময়দানে অজিত-বিজয়ের ভ্রাতৃত্ব, সেলফি ঘিরে নতুন রহস্য সৌদি আরবের সামরিক ঘাঁটিতে হুথিদের মিসাইল-ড্রোন হামলা জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার নেতৃত্বে এবার পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিরোধী দলের আপত্তির মধ্যেই র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাস ইইউর ঋণের অর্থে ১ হাজার প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র আনছে ইউক্রেন বাঁধনের ওপর হামলায় সরব দৃশ্যমাধ্যম শিল্পী সমাজ ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : প্রধানমন্ত্রী

বাগাতিপাড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, অক্টোবর ২৮, ২০২৫,
  • 123 Time View
বাগাতিপাড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি : নাটোরের বাগাতিপাড়ায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদের ‘বড়াল’ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আলাউদ্দিনের সভাপতিত্বে সভায় উপস্থিত হয়ে বক্তব্য রাখেন বাগাতিপাড়া মডেল থানার ওসি মোস্তাফিজুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হাফিজুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামী আমীর এ.কে.এম আফজাল হোসেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রধান সমন্বয়কারী প্রভাষক আরিফুল ইসলাম তপু, উপজেলা মৎস্য কর্মকর্তা এস.এম. মাহমুদুল হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈকত মো. রেজওয়ানুল হক, উপজেলা প্রেসক্লাবের সভাপতিমুহাম্মদ কামরুল ইসলাম এবং উপজেলা পরিষদের ছাত্র প্রতিনিধি মোনায়েম ইসলাম রুমী।

এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা সভায় অংশ নেন।
সভায় মাদক নিয়ন্ত্রণ, চুরি-ডাকাতি, বাল্যবিবাহ প্রতিরোধ, বিলে শীতকালীন অতিথি পাখি শিকার রোধ এবং সাইবার ক্রাইমসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড দমনে কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork