1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
  4. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
ব্রাকসু স্থগিতে ক্ষোভে ফুঁসছে বেরোবি - dailydeshkantha
১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বৃহস্পতিবার| রাত ১২:৩৯|
শিরোনামঃ
অনলাইন জুয়ার ভয়াবহতা নিয়ে ভিডিও, প্রশংসায় অভিনেত্রী চমক একাদশে ভর্তির আবেদনই করেনি দেড় লাখ শিক্ষার্থী রাষ্ট্রপতি হয়ে প্রথমবার পুণ্যভূমি সিলেটে মির্জা ফখরুল রেসের ময়দানে অজিত-বিজয়ের ভ্রাতৃত্ব, সেলফি ঘিরে নতুন রহস্য সৌদি আরবের সামরিক ঘাঁটিতে হুথিদের মিসাইল-ড্রোন হামলা জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার নেতৃত্বে এবার পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিরোধী দলের আপত্তির মধ্যেই র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাস ইইউর ঋণের অর্থে ১ হাজার প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র আনছে ইউক্রেন বাঁধনের ওপর হামলায় সরব দৃশ্যমাধ্যম শিল্পী সমাজ ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : প্রধানমন্ত্রী

ব্রাকসু স্থগিতে ক্ষোভে ফুঁসছে বেরোবি

Reporter Name
  • Update Time : বুধবার, ডিসেম্বর ৩, ২০২৫,
  • 141 Time View

বেরোবি প্রতিবেদক:  বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়(বেরোবি),রংপুরের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদ নির্বাচন স্থগিতে পুনরায় উত্তপ্ত হয়ে উঠেছে পুরো ক্যাম্পাস।

আজ বুধবার (৩ ডিসেম্বর,২০২৫) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক দীর্ঘসূত্রিতা ও নির্বাচন কমিশনের অদক্ষতার অভিযোগ তুলে শিক্ষার্থীরা সংবাদ সম্মেলনে ক্ষোভ প্রকাশ করেন। তারা স্পষ্ট ভাষায় জানান ২৪ ডিসেম্বর পূর্বঘোষিত তারিখেই ব্রাকসু নির্বাচন অনুষ্ঠিত না হলে কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, ১৮ নভেম্বর তফসিল ঘোষণার পর প্রথমে ভোটের তারিখ নির্ধারিত হয় ২৯ ডিসেম্বর। তীব্র আন্দোলনের মুখে তা এগিয়ে এনে ২৪ ডিসেম্বর নির্ধারণ করা হয়। তবে খসড়া ভোটার তালিকা প্রকাশের পর থেকেই পরিস্থিতি জটিল হতে থাকে। প্রধান নির্বাচন কমিশনারের আকস্মিক পদত্যাগ, আচরণবিধি প্রণয়ন, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ সব মিলিয়ে ক্যাম্পাসে যখন নির্বাচনী পরিবেশ তৈরি হচ্ছিল, তখনই মনোনয়নপত্র উত্তোলনের শেষ সময়ে ব্রাকসু-বিরোধী একটি গোষ্ঠীর চাপ বেড়েছে বলে দাবি শিক্ষার্থীদের।

চাপ, হুমকি ও পদত্যাগের ইঙ্গিতে নত হয়ে নির্বাচন কমিশন অযৌক্তিকভাবে ভোটার তালিকার অসঙ্গতি দেখিয়ে নির্বাচন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছেন বলে অভিযোগ করেন তারা। প্রশাসন ও কমিশনের উদাসীনতা, দায়িত্বহীনতা এবং সময়ক্ষেপণই এই অনিশ্চয়তার জন্ম দিয়েছে বলেও তারা মন্তব্য করেন।

এ ঘটনায় ক্যাম্পাসে নতুন করে আন্দোলনের ঢেউ উঠেছে। দাবি তোলায় বাধা দিতে প্রকাশ্য হুমকির কথাও তুলে ধরেছেন শিক্ষার্থীরা। তবুও তারা জানান, জুলাই বিপ্লবে যেমন অধিকার আদায়ের দৃঢ়তা দেখিয়েছেন, এবারও প্রয়োজনে কঠোর অবস্থান নেবেন।

আজকের মধ্যেই তফসিল অনুযায়ী নির্বাচন কমিশনের নিয়মিত কার্যক্রম চালু করতে হবে এবং ২৪ ডিসেম্বর,২০২৫ তারিখেই ভোটগ্রহণ সম্পন্ন করার দাবিতে শিক্ষার্থীরা প্রশাসনকে আল্টিমেটাম দিয়েছেন।

শিক্ষার্থীরা স্পষ্ট করে দিয়েছেন নির্ধারিত তারিখে ব্রাকসু নির্বাচন না হলে তারা আর কোনোভাবেই নীরব থাকবেন না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork