1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
  4. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
মিঠাপুকুরে জামায়াতে ইসলামী’র বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত - dailydeshkantha
২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| সোমবার| দুপুর ২:১১|
শিরোনামঃ
মেট্রোরেলে যাত্রী বাড়ছে, সামনে বড় ঋণের কিস্তি পিরিয়ডকালীন সচেতনতা ও সহজলভ্যতা নিশ্চিতে অনন্যার ভেন্ডিং মেশিন স্থাপন সরকার আমাদের লং মার্চে যেতে বাধ্য করেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী ইয়েমেনে ২৪ ঘণ্টায় ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের অনলাইন জুয়ার ভয়াবহতা নিয়ে ভিডিও, প্রশংসায় অভিনেত্রী চমক একাদশে ভর্তির আবেদনই করেনি দেড় লাখ শিক্ষার্থী রাষ্ট্রপতি হয়ে প্রথমবার পুণ্যভূমি সিলেটে মির্জা ফখরুল রেসের ময়দানে অজিত-বিজয়ের ভ্রাতৃত্ব, সেলফি ঘিরে নতুন রহস্য সৌদি আরবের সামরিক ঘাঁটিতে হুথিদের মিসাইল-ড্রোন হামলা জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার নেতৃত্বে এবার পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

মিঠাপুকুরে জামায়াতে ইসলামী’র বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, সেপ্টেম্বর ২৬, ২০২৫,
  • 290 Time View

পারভেজ হাসান সায়েম, মিঠাপুকুর: রংপুরের মিঠাপুকুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে জাতীয় নির্বাচনে ৫ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৩টায় মিঠাপুকুর ওভার ব্রিজের নিচে মিঠাপুকুর উপজেলা জামায়াতের ডাকে এ কর্মসূচি পালিত হয়।

আয়োজকরা জানান, জুলাই ঘোষণা, জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবিতে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে এ কর্মসূচি পালন করেছেন।

জামায়াতের পক্ষ থেকে উত্থাপিত ৫ দফা দাবিগুলো হলো:

১। জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন।
২। জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা।
৩। লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা।
৪। বিগত ফ্যাসিস্ট সরকারের জুলুম, নির্যাতন ও গণহত্যার বিচার দৃশ্যমান করা।
৫। স্বৈরাচারের দোসর জাতীয় পার্টিসহ ১৪দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

সমাবেশ শেষে একটি মিছিল বের করা হয়। এতে উপজেলা জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ ও স্থানীয় নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork