1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
  4. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
রংপুরে প্রথম হবে বিসিবির আঞ্চলিক অফিস - dailydeshkantha
২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| সোমবার| রাত ১২:১৩|
শিরোনামঃ
মেট্রোরেলে যাত্রী বাড়ছে, সামনে বড় ঋণের কিস্তি পিরিয়ডকালীন সচেতনতা ও সহজলভ্যতা নিশ্চিতে অনন্যার ভেন্ডিং মেশিন স্থাপন সরকার আমাদের লং মার্চে যেতে বাধ্য করেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী ইয়েমেনে ২৪ ঘণ্টায় ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের অনলাইন জুয়ার ভয়াবহতা নিয়ে ভিডিও, প্রশংসায় অভিনেত্রী চমক একাদশে ভর্তির আবেদনই করেনি দেড় লাখ শিক্ষার্থী রাষ্ট্রপতি হয়ে প্রথমবার পুণ্যভূমি সিলেটে মির্জা ফখরুল রেসের ময়দানে অজিত-বিজয়ের ভ্রাতৃত্ব, সেলফি ঘিরে নতুন রহস্য সৌদি আরবের সামরিক ঘাঁটিতে হুথিদের মিসাইল-ড্রোন হামলা জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার নেতৃত্বে এবার পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

রংপুরে প্রথম হবে বিসিবির আঞ্চলিক অফিস

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, অক্টোবর ৯, ২০২৫,
  • 185 Time View
রংপুরে প্রথম হবে বিসিবির আঞ্চলিক অফিস
রংপুরে প্রথম হবে বিসিবির আঞ্চলিক অফিস

সদ্য সমাপ্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনে সভাপতি হিসেবে জয়লাভ করেছেন বর্তমান প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল। নিজের প্রথম মেয়াদে তিনি জানিয়েছিলেন, দেশের ক্রিকেটকে শুধু ঢাকায় সীমাবদ্ধ না রেখে দেশজুড়ে ছড়িয়ে দিতে চান।

বাংলাদেশের ক্রিকেট দীর্ঘদিন ধরে মূলত ঢাকা কেন্দ্রিক। নতুন মেয়াদে দায়িত্ব নেওয়ার পর বিসিবি সেই লক্ষ্য বাস্তবায়নে এগিয়ে যেতে চাইছে। ঢাকার বাইরে সব বিভাগের জন্য আঞ্চলিক অফিস করার পরিকল্পনার প্রথম ধাপ হতে পারে রংপুর বিভাগ। বৃহস্পতিবার, রংপুর বিভাগের বিসিবি পরিচালক হাসানুজ্জামান ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যানের সঙ্গে এ বিষয়ে আলাপ করেন। এ সময় উপস্থিত ছিলেন এনসিপি নেতা সারজিস আলম, যিনি রংপুরের সন্তান।

হাসানুজ্জামান জানান, কিছু মিস কমিউনিকেটেশন থাকলেও রংপুরের আঞ্চলিক অফিস আলাদাভাবে শুরু হবে এবং সবার আগে সেটি কার্যক্রম শুরু করবে। এছাড়া তিনি বুলবুলের সঙ্গেও আলাপ করেছেন এবং সভাপতি আশ্বস্ত করেছেন যে, রংপুরই হবে প্রথম স্থল যেখানে আঞ্চলিক ক্রিকেট কার্যক্রম শুরু হবে।

প্রথম মেয়াদে দায়িত্ব নেওয়ার সময়ই বুলবুল সবচেয়ে বেশি জোর দিয়েছেন ক্রিকেটের বিকেন্দ্রীকরণের ওপর। তখন বিসিবি পরিচালক ইফতেখার মিঠু বলেন, “প্রধানত বিকেন্দ্রীকরণের বিষয়টি আমাদের লক্ষ্য। আমরা বহুদিন ধরে চাইছিলাম ঢাকা কেন্দ্রিক ক্রিকেটকে দেশের অন্যান্য অঞ্চলেও ছড়িয়ে দিতে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork