1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
  4. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
রাজধানীতে ‘লালন’ ব্যান্ডের কনসার্ট - dailydeshkantha
৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বুধবার| রাত ৯:৪০|

রাজধানীতে ‘লালন’ ব্যান্ডের কনসার্ট

Reporter Name
  • Update Time : বুধবার, অক্টোবর ১৫, ২০২৫,
  • 267 Time View

অনলাইন নিউজ: এই আয়োজনের অংশ হিসেবে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে লালন সংগীত উৎসব। সেখানে জনপ্রিয় ব্যান্ড ‘লালন’ মঞ্চে উঠবে আগামী ১৮ অক্টোবর।

ব্যান্ডটির ড্রামার থিন হান মং বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমরা পারফর্ম করব। বাংলাদেশ শিল্পকলা একাডেমির সঙ্গে আমাদের কথা হয়েছে। সুমি আপা থাকবেন, উনি গান করবেন।’

এই শিল্পী আরও বলেন, ‘ফকির লালন সাঁইয়ের ১৩৫তম তিরোধান দিবস উপলক্ষে সরকার অনুষ্ঠানের আয়োজন করেছে; তারই অংশ এই অনুষ্ঠান। এখন সংস্কৃতি মন্ত্রণালয় এমন বিভিন্ন আয়োজনে কনসার্ট করছে; যেটা আমাদের কাছে লক্ষণীয় ও অনেক প্রশংসনীয় উদ্যোগ। নিঃসন্দেহে এই আয়োজন লালন সাঁইয়ের গানের ব্যাপ্তিকে আরও প্রসারিত করবে।’

এদিকে, ‘লালন‘ ব্যান্ডের এই আসন্ন কনসার্টের এর খবরে বেশ উন্মাদনা ছড়িয়েছে শ্রোতাদের মাঝে।

এ আয়োজনে ব্যান্ড ‘লালন’ ছাড়াও লালনের গান পরিবেশনা করবেন ইমন চৌধুরী ও বেঙ্গল সিম্ফনি, আলেয়া বেগম, নীরব অ্যান্ড বাউলস, মুজিব পরদেশী, পথিক নবী, সূচনা শেলী, বাউলা ব্যান্ড, অরূপ রাহী, সমগীতসহ আরও অনেকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork