1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
  4. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
সংস্কার করা হলো নজরুল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট - dailydeshkantha
২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| সোমবার| সকাল ১০:২০|
শিরোনামঃ
মেট্রোরেলে যাত্রী বাড়ছে, সামনে বড় ঋণের কিস্তি পিরিয়ডকালীন সচেতনতা ও সহজলভ্যতা নিশ্চিতে অনন্যার ভেন্ডিং মেশিন স্থাপন সরকার আমাদের লং মার্চে যেতে বাধ্য করেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী ইয়েমেনে ২৪ ঘণ্টায় ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের অনলাইন জুয়ার ভয়াবহতা নিয়ে ভিডিও, প্রশংসায় অভিনেত্রী চমক একাদশে ভর্তির আবেদনই করেনি দেড় লাখ শিক্ষার্থী রাষ্ট্রপতি হয়ে প্রথমবার পুণ্যভূমি সিলেটে মির্জা ফখরুল রেসের ময়দানে অজিত-বিজয়ের ভ্রাতৃত্ব, সেলফি ঘিরে নতুন রহস্য সৌদি আরবের সামরিক ঘাঁটিতে হুথিদের মিসাইল-ড্রোন হামলা জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার নেতৃত্বে এবার পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

সংস্কার করা হলো নজরুল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, আগস্ট ১৪, ২০২৫,
  • 605 Time View
সংস্কার করা হলো নজরুল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট
সংস্কার করা হলো নজরুল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট

মোছাঃ মাহমুদা আক্তার নাঈমা
জাককানইবি প্রতিনিধি:

বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি বজায় রাখতে অবশেষে সংস্কার করা হলো জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (নজরুল বিশ্ববিদ্যালয়) ওয়েবসাইট।

বৃহস্পতিবার (১৪ আগস্ট ২০২৫) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে একটি সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।উক্ত অনুষ্ঠানে ল্যাপটপের বাটনে ক্লিক করে নতুন ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম।

এসময় তিনি বলেন, “বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে যেকোনো প্রতিষ্ঠানের জন্য ওয়েবসাইট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রচারমাধ্যম। একটি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো, একাডেমিক, গবেষণা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রাথমিক ধারণা পাওয়া যায় ওয়েবসাইট থেকে। বিশ্ববিদ্যালয়ের র‌্যাংকিংয়েও এর ভূমিকা রয়েছে। তাই গুরুত্বের সাথে বিবেচনা করে আমরা নতুন ওয়েবসাইটটি আধুনিকভাবে তৈরি করেছি।”

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, আগের ওয়েবসাইটটি ছিল পুরনো ও আধুনিক সুবিধাবঞ্চিত। নতুন ওয়েবসাইটটি তথ্যসমৃদ্ধ, দৃষ্টিনন্দন এবং সর্বাধুনিক প্রযুক্তি-সুবিধা সম্বলিত। ওয়েব ঠিকানা (www.jkkniu.edu.bd)অপরিবর্তিত রয়েছে।

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. এ এইচ এম কামাল, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. মো. মিজানুর রহমান, বিদ্রোহী হলের প্রভোস্ট প্রফেসর ড. মো. সাইফুল ইসলাম, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ড. মো. আলী আজগর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের দায়িত্বপ্রাপ্ত ডিন প্রফেসর ড. মুহাম্মদ একরামুল হক, বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের কম্পিউটার প্রোগ্রামার মোহসিনা সুলতানা ও নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার রকিবুল ইসলাম রাকিব।

এছাড়াও প্রতিটি বিভাগ ও দপ্তরের তথ্য হালনাগাদে একজন করে অ্যাডমিন নিয়োগ, প্রত্যেক শিক্ষক ও কর্মকর্তাকে ( নিজ নিজ তথ্য হালনাগাদ করতে) বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল থেকে আইডি ও পাসওয়ার্ড নেওয়ার অনুমতি প্রদান এবং নতুন ওয়েবসাইটের সার্বিক তত্ত্বাবধান বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল করবে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork