1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
প্রবৃদ্ধি নেমেছে ৩.৯৭ শতাংশে, বিনিয়োগে বড় ধাক্কা - dailydeshkantha
২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| সকাল ৯:১৫|
শিরোনামঃ
ভোলায় বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ করেছে কোস্টগার্ড ডিমলায় ৫ম ও ৮ম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষাথীদের সংবর্ধনা অনুষ্ঠিত নওগাঁর আত্রাইয়ে রেলপথ ঘেঁষে অসংখ্য দোকানপাট: যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কা নওগাঁর আত্রাইয়ে বোরো ধান পাকার পূর্ব মুহূর্তে উপজেলা কৃষি অফিসের নানা উদ্যোগ আলীকদমে ‘আর্মি হিল অ্যান্ড জঙ্গল ওয়ারফেয়ার স্কুল’ উদ্বোধন করলেন সেনাপ্রধান দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব শাড়িতে স্নিগ্ধতা ছড়ালেন কুসুম শিকদার নাচতে নাচতে চিংড়ি রান্না করলেন পরীমণি ট্রাম্পকে ইরান যুদ্ধে জড়িয়েছেন নেতানিয়াহু ডিপিএল দলবদলের প্রথম দিনে দল পেলেন যারা

প্রবৃদ্ধি নেমেছে ৩.৯৭ শতাংশে, বিনিয়োগে বড় ধাক্কা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, আগস্ট ২৮, ২০২৫,
  • 91 Time View
প্রবৃদ্ধি নেমেছে ৩.৯৭ শতাংশে, বিনিয়োগে বড় ধাক্কা
প্রবৃদ্ধি নেমেছে ৩.৯৭ শতাংশে, বিনিয়োগে বড় ধাক্কা

ডেক্স রিপোর্ট:

দেশের অর্থনীতি আবারও চাপে পড়েছে। চলতি ২০২৫-২৬ অর্থবছরের শুরুতে প্রবৃদ্ধি নেমে এসেছে ৩ দশমিক ৯৭ শতাংশে। বিশেষজ্ঞরা বলছেন, রাজনৈতিক অনিশ্চয়তা, ঋণের উচ্চ সুদ এবং উৎপাদন খরচ বৃদ্ধিতে বিনিয়োগকারীদের আগ্রহ কমে গেছে। এর কারণে বিনিয়োগ খাত স্থবির হয়ে পড়েছে, যা সামগ্রিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাজধানীর বনানীতে পলিসি রিসার্চ অব ইনস্টিটিউটের (পিআরআই) কার্যালয়ে আয়োজিত ‘মানথলি মাইক্রোইকোনমিক ইনসাইটস: জুন-জুলাই ২০২৫’ শীর্ষক অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিআরআইয়ের নির্বাহী পরিচালক ড. খুরশিদ আলম। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ড. মোহাম্মদ আক্তার হোসেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন পিআরআইয়ের প্রধান অর্থনীতিবিদ ড. আশিকুর রহমান।

প্রতিবেদনে বলা হয়, দেশে বিনিয়োগ খাতে বড় ধাক্কা দেখা দিয়েছে। সবচেয়ে স্পষ্ট প্রমাণ হলো—যন্ত্রপাতি আমদানি গত কয়েক মাসে ২০ থেকে ২৫ শতাংশ কমে গেছে। একই সঙ্গে নির্মাণ খাত, যা দেশের মোট বিনিয়োগের বড় একটি অংশ, তার প্রবৃদ্ধিও আশঙ্কাজনকভাবে কমেছে।

ড. আশিকুর রহমান উপস্থাপনায় বলেন, শিল্প উৎপাদনের হার জুন মাসে সামান্য বেড়েছে, তবে তা এখনো দুর্বল।

বিশেষ করে তৈরি পোশাক ও খনিজ খাত প্রত্যাশিত পারফরম্যান্স দেখাতে পারেনি। বিদ্যুৎ উৎপাদনও জুলাই মাসে আগের বছরের তুলনায় ১ শতাংশ হ্রাস পেয়েছে, যা অর্থনীতির ধীরগতির ইঙ্গিত বহন করে।

তিনি আরো উল্লেখ করেন, গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বাড়াতে সরকার এলএনজি আমদানি ৪৩ শতাংশ বাড়িয়েছে এবং বিদ্যুৎ আমদানি বেড়েছে ১৩ শতাংশ। তবে এতে বৈদেশিক মুদ্রার ওপর বাড়তি চাপ তৈরি হচ্ছে।

আশার দিকও রয়েছে।

জুলাই মাসে উৎপাদন সূচক কিছুটা ইতিবাচক হয়েছে। তৈরি পোশাক, নির্মাণ ও সেবা খাত ধীরে হলেও গতির ইঙ্গিত দিয়েছে। তবে বর্ষা মৌসুম ও প্রাকৃতিক কারণে কৃষি খাতে এখনো ধীরগতি বিরাজ করছে।

সবচেয়ে উদ্বেগজনক তথ্য এসেছে দারিদ্র্য নিয়ে। পিপিআরসি পরিচালিত সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, দেশে দারিদ্র্যের হার বেড়ে দাঁড়িয়েছে ২৮ শতাংশে— যেখানে ২০২২ সালে এ হার ছিল মাত্র ১৮ দশমিক ৭ শতাংশ। আরো ভয়াবহ বিষয় হলো, চরম দারিদ্র্যের হার প্রায় দ্বিগুণ হয়েছে।

অর্থনীতিবিদদের মতে, প্রবৃদ্ধির গতি কমা, বিনিয়োগে স্থবিরতা এবং দারিদ্র্যের এই উত্থান দেশের অর্থনীতির জন্য বড় সতর্কবার্তা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork