1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
তেলের দাম কমছে, জরুরি বৈঠকে বসছে ‘ওপেক প্লাস’ - dailydeshkantha
২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| সকাল ৯:১৫|
শিরোনামঃ
ভোলায় বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ করেছে কোস্টগার্ড ডিমলায় ৫ম ও ৮ম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষাথীদের সংবর্ধনা অনুষ্ঠিত নওগাঁর আত্রাইয়ে রেলপথ ঘেঁষে অসংখ্য দোকানপাট: যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কা নওগাঁর আত্রাইয়ে বোরো ধান পাকার পূর্ব মুহূর্তে উপজেলা কৃষি অফিসের নানা উদ্যোগ আলীকদমে ‘আর্মি হিল অ্যান্ড জঙ্গল ওয়ারফেয়ার স্কুল’ উদ্বোধন করলেন সেনাপ্রধান দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব শাড়িতে স্নিগ্ধতা ছড়ালেন কুসুম শিকদার নাচতে নাচতে চিংড়ি রান্না করলেন পরীমণি ট্রাম্পকে ইরান যুদ্ধে জড়িয়েছেন নেতানিয়াহু ডিপিএল দলবদলের প্রথম দিনে দল পেলেন যারা

তেলের দাম কমছে, জরুরি বৈঠকে বসছে ‘ওপেক প্লাস’

Reporter Name
  • Update Time : রবিবার, সেপ্টেম্বর ৭, ২০২৫,
  • 82 Time View
এর পেছনে অন্যতম কারণ ভূ-রাজনৈতিক উত্তেজনা। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার সম্পর্ক বাজারকে প্রভাবিত করছে।
এর পেছনে অন্যতম কারণ ভূ-রাজনৈতিক উত্তেজনা। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার সম্পর্ক বাজারকে প্রভাবিত করছে।

বিশ্ববাজারে টানা পতনের মুখে আছে তেলের দাম। আগামী মাসগুলোতে অতিরিক্ত সরবরাহের আশঙ্কা থাকার পরও বাজার দখল করতে বাড়তি উৎপাদনসহ নানা বিষয়ে আলোচনা করতে আজ রবিববার (৭ সেপ্টেম্বর) জরুরি বৈঠকে বসছে তেল উৎপাদনকারী দেশগুলোর জোট ‘ওপেক প্লাস’।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন অনুযায়ী, গত কয়েক বছরে দাম ধরে রাখতে তেল উৎপাদন কমিয়ে দিয়েছিল ওপেক প্লাস। একই সময় তেল রপ্তানিকারক ১২ দেশের সংগঠন ওপেক ও তাদের মিত্ররা মিলে দিনে প্রায় ৬০ লাখ ব্যারল পর্যন্ত উৎপাদন কমানোর সিদ্ধান্ত নিয়েছিল।

তবে সৌদি আরব, রাশিয়া, ইরাক, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাজাখস্তান, আলজেরিয়া ও ওমানের সমন্বয়ে গঠিত ওপেক প্লাস চলতি বছরের এপ্রিলে হঠাৎ নীতি বদলায়। তারা উৎপাদন বাড়িয়ে বাজারের দখল নেওয়ার কৌশলে যায়। বিশ্লেষকরা বলছেন, অক্টোবর পর্যন্ত তারা আগের উৎপাদন মাত্রা বজায় রাখতে পারে।

পরবর্তীতে কী পরিমাণ তেল উত্তোলন করা হবে, তা সমন্বয়য়ের সিদ্ধান্ত অক্টোবরেই নেওয়া হতে পারে বলে গত বুধবার থেকে গুঞ্জন চলছে।

এ থেকে ধারণা করা হচ্ছে, তেলের দাম ব্যারলপ্রতি ৬০ ডলারের নিচে নামিয়ে হলেও তারা বাজারের অংশীদারি বাড়াতে সংকল্পবদ্ধ।

এ বছর তেলের দাম ১২ শতাংশ কমে ব্যারলপ্রতি ৬৫-৭০ ডলারেই ওঠানামা করছে। বিশ্লেষকরা মনে করেন, ওপেকের বাইরের দেশগুলোর উৎপাদন বাড়ানো এবং মার্কিন শুল্ক আরোপের কারণে চাহিদা কমেছে বলেই দামের এ পতন।

এদিকে বিশ্লেষকরা বলছেন, উৎপাদন বাড়লেও এখনো দাম প্রত্যাশার তুলনায় ভালো আছে।

এর পেছনে অন্যতম কারণ ভূ-রাজনৈতিক উত্তেজনা। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার সম্পর্ক বাজারকে প্রভাবিত করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork