1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
রূপালী ব্যাংকের ঢাকা দক্ষিণ বিভাগীয় ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত - dailydeshkantha
২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| সোমবার| দুপুর ১২:৪৩|
শিরোনামঃ
একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু ২ সেপ্টেম্বর, ক্লাস ২৩ সেপ্টেম্বর ‘তমার জায়গায় পুরুষ অভিনেতা থাকলে বড় ভাই বলে তেল দিতেন’ অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশের হারে লাভ ভারতের বিশ্বব্যাংকের ‘বিকল্প নির্বাহী পরিচালক’ হলেন আবদুর রহমান খান ২৪-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, এটা ছিল যুদ্ধের রিহার্সেল রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ফিলিস্তিনের অভিনন্দন বাড়ির ছাদে ইয়াবা সেবনে বাধা, স্কুলশিক্ষকসহ একই পরিবারের ৪ জনকে হত্যা ব্রাহ্মণবাড়ীয়া প্রেসক্লাবে বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার মতবিনিময় সভা জিৎকে নিয়ে বিতর্কিত পোস্ট, নিজ ভক্তদের সাবধান করলেন দেব আলোচিত ‘দ্য ব্যাডস অব বলিউড’-এর দ্বিতীয় সিজন কি আসছে?

রূপালী ব্যাংকের ঢাকা দক্ষিণ বিভাগীয় ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৪, ২০২৬,
  • 138 Time View

অনলাইন নিউজ: রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসির ঢাকা দক্ষিণ বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে ব্যবসায়িক পর্যালোচনা সভা–২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) মতিঝিলে রূপালী ব্যাংক ট্রেনিং একাডেমির সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক তাহমিনা আখতার।

সম্মেলনে উপস্থিত ছিলেন মহাব্যবস্থাপক মো. নোমান মিয়া ও মো. মইন উদ্দিন মাসুদ এবং আদায় বিভাগের উপমহাব্যবস্থাপক মো. মাহমুদুল ইসলাম।

সম্মেলনে সভাপতিত্ব করেন ঢাকা দক্ষিণ বিভাগের বিভাগীয় প্রধান ও মহাব্যবস্থাপক তানভীর হাছনাইন মইন।

এছাড়াও ঢাকা দক্ষিণ বিভাগের আওতাধীন শাখা ব্যবস্থাপক ও উপ-শাখার ইনচার্জসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এতে অংশগ্রহণ করেন।

সম্মেলনে ব্যাংকের সার্বিক ব্যবসায়িক কার্যক্রম, আমানত সংগ্রহ, ঋণ বিতরণ ও আদায়ের অগ্রগতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি আগামীর কর্মপরিকল্পনা নির্ধারণ এবং নির্ধারিত লক্ষ্য অর্জনে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork