1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
প্রসূন আজাদ, আমি দুঃখিত— অভিনেত্রীর পোস্টের জবাবে পরীমণি - dailydeshkantha
৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| বিকাল ৩:৩৬|
শিরোনামঃ
নওগাঁ-নাটোর মহাসড়কে এসপি তারিকুল ইসলামের বিশেষ টহল, আত্রাই থানা পরিদর্শন ডিমলায় জামায়াতে ইসলামীর সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত মোজতবা খামেনির সক্রিয়তা বাড়ছে : রুবিও দেশের প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে : অর্থমন্ত্রী ‎পুলিশের ৯ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, আসতে পারে শ্রমবাজার চালুর ঘোষণা আদালতে এসে ন্যায় বিচার চাইলেন রামিসার বাবা প্রজন্ম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত আত্রাইয়ে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ঈদ উপলক্ষে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও অর্থ বিতরণ আঞ্চলিক সম্মেলনে যোগ দিতে মালয়েশিয়া গেলেন জামায়াত সেক্রেটারি

প্রসূন আজাদ, আমি দুঃখিত— অভিনেত্রীর পোস্টের জবাবে পরীমণি

Reporter Name
  • Update Time : শুক্রবার, নভেম্বর ৭, ২০২৫,
  • 99 Time View
প্রসূন আজাদ, আমি দুঃখিত— অভিনেত্রীর পোস্টের জবাবে পরীমণি

অনলাইন নিউজ: ঢাকাই চিত্রনায়িকা পরীমণির জন্মদিনের পার্টি নিয়ে অভিনেত্রী প্রসূন আজাদের অভিযোগের জবাবে মুখ খুলেছেন নায়িকা। শুক্রবার সন্ধ্যায় সামাজিক মাধ্যমে দীর্ঘ এক স্ট্যাটাসে প্রসূনকে উদ্দেশ করে নিজের অবস্থান স্পষ্ট করেন তিনি।

পরীমণি লেখেন, ‘প্রিয় প্রসূন আজাদ, আপনি লিখেছেন যে আমি আমার লোক দেখানো পার্টিতে আপনাকে দাওয়াত দিয়ে এনে অপমান করেছি! আপনি বলেছেন, আমি আমার নাম রৌশন করতে সান্ডা-পান্ডা লোক রাখি যারা গেস্টদের জিজ্ঞেস করে, তারা কারা। আচ্ছা আপু, সত্যিই কি মনে হয় আমি আপনাকে ছোট করার জন্য আমার ইভেন্টে দাওয়াত করব? কখনোই না, বোন।’

অভিনেত্রী আরও বলেন, ‘আপনি জানেন আমি আপনাকে কতখানি পছন্দ করি। আমাদের দেখা না হলেও আপনার এক টিভি সাক্ষাৎকার দেখে মুগ্ধ হয়ে সাংবাদিক ইমু ভাইয়ের কাছ থেকে আপনার ফোন নম্বর নিয়ে কল করেছিলাম। সেদিন অনেক কথা হয়েছিল। আমি আপনাকে বলেছিলাম, “আপনি একজন খাঁটি মানুষ, পিওর সোল।” আপনার বাচ্চাদের নিয়ে আপনার জার্নিটা আমাকে সত্যিই অনুপ্রাণিত করে।’
‘লোক দেখানো পার্টিতে এদের দিয়ে জিজ্ঞেস না করালেও পারতে’
‘আমার অর্ধেক জীবন সুন্দর করেছো পরী, আই লাভ ইউ’
জন্মদিনের পাঁচদিন পর নিজেকে শুভেচ্ছা জানালেন পরীমণি
নিরাপত্তাকর্মীদের আচরণ নিয়ে প্রসূনের অভিযোগ প্রসঙ্গে পরীমণি জানান, অনুষ্ঠানে তার নিয়োগ করা কেউ ছিলেন না। ওই ব্যক্তিরা ছিলেন আয়োজক প্রতিষ্ঠানের ম্যানেজমেন্টের সদস্য। তাদের কাজ ছিল কেবল নিরাপত্তা নিশ্চিত করা।

পরীমণি লিখেছেন, ‘তারা কাউকে অপমান করার জন্য ছিলেন না। বরং গেটে ওরা না থাকলে অনুষ্ঠানস্থলে সাধারণ মানুষের ভিড় সামাল দেওয়া যেত না। এভাবেই অনুষ্ঠানটা সুন্দরভাবে শেষ করা সম্ভব হয়েছে।’

স্ট্যাটাসের শেষে প্রসূন আজাদের প্রতি দুঃখ প্রকাশ করে পরীমণি বলেন, ‘আপনার খারাপ লেগেছে, আপনি আমাকে একটা টেক্সট দিতে পারতেন আপু। আমি খুবই দুঃখিত আপনার কাছে।’

প্রসূন আজাদ তার আগের পোস্টে পরীমণির পার্টিকে ‘লোক দেখানো’ বলে উল্লেখ করেন, এবং নিরাপত্তাকর্মীদের ‘অপমানজনক আচরণে’ ক্ষোভ প্রকাশ করেন। সেই পোস্ট নিয়েই নেটিজেনদের মাঝে আলোচনার ঝড় ওঠে। এবার পরীমণির ব্যাখ্যা ও দুঃখপ্রকাশে নতুন করে আলোচনায় এলেন দুই অভিনেত্রীই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork