আবেদ আলী ঢাকা:
বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী-০৩ (জলঢাকা) আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী জননেতা ওবাইদুল্লাহ সালাফী ১০ আগষ্ট ২০২৫ রবিবার বালগ্রাম ইউনিয়নে গণসংযোগ ও মতবিনিময় করেন।
এ সময় তিনি এলাকার সাধারণ জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দলীয় নেতাকর্মীদের সাথে আগাম নির্বাচনী প্রস্তুতি নিয়ে আলোচনা করেন। জনগণের দোরগোড়ায় গিয়ে তিনি বলেন, “দেশের চলমান অবিচার, দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে জামায়াত ইসলামী কাজ করে যাচ্ছে। ইসলামী মূল্যবোধভিত্তিক কল্যাণরাষ্ট্র গঠনই আমাদের মূল লক্ষ্য।”
এ সময় স্থানীয় নেতৃবৃন্দ, ওলামায়ে কেরাম, তরুণ ভোটার ও সাধারণ মানুষ তার সঙ্গে উপস্থিত ছিলেন। উপস্থিত নেতারা বলেন, জননেতা সালাফীর মতো একজন যোগ্য, সৎ ও আদর্শিক নেতৃত্বই এই এলাকার উন্নয়নের জন্য প্রয়োজন।
তিনি ইউনিয়নের বিভিন্ন বাজার, মসজিদ ও গুরুত্বপূর্ণ স্থানে জনসাধারণের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের দোয়া ও সমর্থন কামনা করেন।