1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
ব্রাকসু নাটকে নতুন মোড়: চতুর্থ দফায় নতুন তফসিল - dailydeshkantha
২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সন্ধ্যা ৭:১৫|

ব্রাকসু নাটকে নতুন মোড়: চতুর্থ দফায় নতুন তফসিল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ডিসেম্বর ১১, ২০২৫,
  • 75 Time View

বেরোবি প্রতিবেদক: পারভেজ হাসান: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), রংপুরের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন–২০২৫ তৃতীয়বারের মতো স্থগিত করা হয়েছে। ভোটার তালিকায় নতুন করে অসংগতি ধরা পড়ায় নির্বাচন কমিশন সর্বসম্মতভাবে চতুর্থ দফায় তফসিল পরিবর্তনের সিদ্ধান্ত নেয়।

বুধবার (১০ ডিসেম্বর) রাতে প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. মো. শাহজামানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন সময়সূচি জানানো হয়।

পূর্বঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচন ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও নতুন পুনঃতফসিল অনুযায়ী ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২১ জানুয়ারি ২০২৬, বুধবার। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। ভোট শেষে তাৎক্ষণিকভাবে গণনা ও ফলাফল প্রকাশ করা হবে বলে কমিশন জানিয়েছে।

নির্বাচন কমিশনের ব্যাখ্যায় বলা হয়, “সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে ভোটার তালিকার অসংগতি সংশোধন অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।” এ কারণেই সংশোধন শেষে নতুন তফসিল ঘোষণা করা হয়েছে বলে কমিশনের স্পষ্ট বক্তব্য।

নতুন তফসিলকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। শিক্ষার্থীদের একাংশ নির্বাচন বিলম্বে অসন্তোষ জানালেও আরেক অংশ শুদ্ধ ও নির্ভুল ভোটার তালিকার গুরুত্বকে ইতিবাচকভাবে দেখছেন।

উল্লেখ্য, এর আগে ১ ডিসেম্বর ভোটার তালিকার অসংগতি চিহ্নিত হওয়ায় ব্রাকসু ও হল সংসদ নির্বাচনের কার্যক্রম এক দফা স্থগিত করা হয়েছিল। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন কমিশন আশা প্রকাশ করেছে নতুন ঘোষিত সময়সূচি অনুযায়ী একটি স্বচ্ছ, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork