নিজস্ব প্রতিবেদকঃ
১৭ আগস্ট ২০২৫, রবিবার রাজধানীর পল্টন টাওয়ারে ইআরএফ অডিটোরিয়ামে দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ব্যবসা উন্নয়ন সভা।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মাননীয় ভাইস চেয়ারম্যান জনাব এটিএম এনায়েত উল্যা।
সভায় সভাপতিত্ব করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের জয়েন্ট সেক্রেটারী জেনারেল ও বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের এক্সিকিউটিভ মেম্বার জনাব এস এম নুরুজ্জামান।
অনুষ্ঠানে সারাদেশ থেকে আগত লক্ষ্যমাত্রা অর্জনকারী প্রায় শতাধিক বাছাইকৃত সিনিয়র উন্নয়ন কর্মকর্তা ও সংগঠন প্রধানগণ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উন্নয়ন প্রশাসন বিভাগের এসভিপি ও ইনচার্জ জনাব মোহাম্মদ নিজাম উদ্দিন।
সভায় কোম্পানির বর্তমান কার্যক্রম, ভবিষ্যৎ লক্ষ্য, উন্নয়ন কৌশল এবং মাঠ পর্যায়ে দক্ষতা বৃদ্ধির নানা দিক তুলে ধরা হয়। বক্তারা বলেন, গ্রাহকসেবার মানোন্নয়ন ও ইসলামী মূল্যবোধে আধুনিক ইন্স্যুরেন্স ব্যবস্থাকে এগিয়ে নিতে সবাইকে একযোগে কাজ করতে হবে।