1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
‘আমাকে অনেকে লেডি সুপারস্টার বলে’ - dailydeshkantha
৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| দুপুর ১:৫৫|
শিরোনামঃ
নওগাঁ-নাটোর মহাসড়কে এসপি তারিকুল ইসলামের বিশেষ টহল, আত্রাই থানা পরিদর্শন ডিমলায় জামায়াতে ইসলামীর সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত মোজতবা খামেনির সক্রিয়তা বাড়ছে : রুবিও দেশের প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে : অর্থমন্ত্রী ‎পুলিশের ৯ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, আসতে পারে শ্রমবাজার চালুর ঘোষণা আদালতে এসে ন্যায় বিচার চাইলেন রামিসার বাবা প্রজন্ম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত আত্রাইয়ে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ঈদ উপলক্ষে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও অর্থ বিতরণ আঞ্চলিক সম্মেলনে যোগ দিতে মালয়েশিয়া গেলেন জামায়াত সেক্রেটারি

‘আমাকে অনেকে লেডি সুপারস্টার বলে’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, অক্টোবর ৩০, ২০২৫,
  • 106 Time View

অনলাইন নিউজ: ওপার বাংলার অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। এবার পর্দায় সাংবাদিকের ভূমিকায় দেখা মিলবে তার। মুক্তির অপেক্ষায় তার আগামী সিরিজ ‘অনুসন্ধান’। অদিতি রায়ের পরিচালনায় এই সিরিজে শুভশ্রীকে এক ক্রাইম জার্নালিস্ট অনুমিতার চরিত্রে দেখা যাবে।

সিরিজটির প্রচারণার মাঝেই ভারতীয় সংবাদ মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে ‘লেডি সুপারস্টার’ তকমা নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছেন এই অভিনেত্রী। শুভশ্রীকে প্রায়শই গণমাধ্যম ও অনুরাগীদের পক্ষ থেকে ‘লেডি সুপারস্টার’ বলে সম্বোধন করা হয়।

এই প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাকেই অনেকে লেডি সুপারস্টার বলেন। কিন্তু শুধুই সুপারস্টার কথাটা কোথাও কোনও অভিনেত্রীকে বলতে শুনেছেন? এটাও তো আমাদের মাইন্ডসেট। হয়তো আস্তে-আস্তে বদলাবে।’

দমের আড্ডায় তারকাদের মিলনমেলা
অভিনেতা হওয়ার জন্য বাড়ি ছেড়েছিলেন আয়ুষ্মান
৮ ঘণ্টা কাজের দাবি প্রসঙ্গে যা বললেন কোয়েল
এদিকে, মুক্তির অপেক্ষায় থাকা সিরিজ ‘অনুসন্ধান’-এ শুভশ্রীকে এক সাহসী চরিত্রে দেখা যাবে। সিরিজটির গল্প মহিলা সংশোধনাগারের স্পর্শকাতর একটি বিষয়কে ঘিরে, যেখানে কোনও পুরুষের প্রবেশাধিকার না থাকা সত্ত্বেও একাধিক কারাবন্দি অন্তঃসত্ত্বা হচ্ছেন। এই কঠিন রহস্যের কিনারা করবেন সাংবাদিক অনুমিতার ভূমিকায় থাকা শুভশ্রী।

এই ধরনের সাহসী চরিত্রে অভিনয় প্রসঙ্গে শুভশ্রী বলেন, ‘আমি খুব খুশি যে এ রকম সাহসী চরিত্রে আমাকে ভাবা হয়েছে। আমার মনে হয়, এই বিষয়টা নিয়ে কথা বলা দরকার। খুব ছোট আকারে এই খবর প্রকাশিত হলেও তেমন ভাবে এটা নিয়ে আলোচনা হয়নি। আমরা তো শিল্পী, তাই আমাদের প্রতিবাদের মাধ্যমটাও একটু ভিন্ন রকম।’

শুভশ্রীর এই সিরিজ আগামী ৭ নভেম্বর ডিজিটাল প্ল্যাটফর্ম হইচই-এ মুক্তি পাবে। এর আগে ‘ইন্দুবালা ভাতের হোটেল’-এ তার অভিনয় প্রশংসিত হয়েছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork