1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
  4. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
বাংলাদেশে আন্তর্জাতিক ফ্যাশন ব্র্যান্ড ‘এথনিক’-এর যাত্রা শুরু, ঢাকায় প্রথম ফ্ল্যাগশিপ স্টোর - dailydeshkantha
২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বৃহস্পতিবার| সকাল ১১:০৫|
শিরোনামঃ
ইসরায়েলের নির্বাচনে নাটকীয় সমীকরণ, নেতানিয়াহু নাকি আইজেনকোট—প্রধানমন্ত্রী কে? জন্মদিনের পার্টিতে পরীমনির জমজমাট নাচ, সঙ্গী কোরিওগ্রাফার কিবরিয়া! ১৮ ঘণ্টার শুটিং শেষেও বাবা-স্বামীর দায়িত্বে অবিচল ভিকি, মুগ্ধ ক্যাটরিনা স্ট্রেচারে মাঠ ছাড়লেও ব্যাটিংয়ে প্রস্তুত হৃদয়, স্বস্তিতে বাংলাদেশ ইসরায়েলের নির্বাচনে অনিশ্চয়তা, সংখ্যাগরিষ্ঠতা না পেয়ে ক্ষমতা ধরে রাখার পথে নেতানিয়াহু বাংলাদেশে আন্তর্জাতিক ফ্যাশন ব্র্যান্ড ‘এথনিক’-এর যাত্রা শুরু, ঢাকায় প্রথম ফ্ল্যাগশিপ স্টোর ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচার না হলে সরকারের পরিণতি হবে ভয়াবহ: মুহাম্মদ শাহজাহান নিখোঁজের একদিন পর তুরাগ নদে মিলল বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ মির্জা ফখরুলের ছেড়ে দেওয়া আসনে ভোটগ্রহণ শুরু, প্রতিদ্বন্দ্বিতায় ৫ প্রার্থী গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন কচুয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী লিয়াকত আলী খন্দকার

বাংলাদেশে আন্তর্জাতিক ফ্যাশন ব্র্যান্ড ‘এথনিক’-এর যাত্রা শুরু, ঢাকায় প্রথম ফ্ল্যাগশিপ স্টোর

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬,
  • 2 Time View

নিজস্ব প্রতিবেদক | দৈনিক দেশকণ্ঠ, ঢাকা: রাজধানীতে প্রথম ফ্ল্যাগশিপ স্টোর উদ্বোধন এবং অনলাইন শপিং প্ল্যাটফর্ম চালুর মধ্য দিয়ে বাংলাদেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে আন্তর্জাতিক ফ্যাশন ব্র্যান্ড ‘এথনিক’।

রাজধানীর সেন্টারপয়েন্ট শপিং মলের দ্বিতীয় তলায় (লেভেল-২), শপ ডি২-তে ব্র্যান্ডটির ৭ হাজার ৬৯৬ বর্গফুট আয়তনের ফ্ল্যাগশিপ স্টোর চালু করা হয়েছে। পাশাপাশি দেশের ক্রেতাদের জন্য অনলাইনেও এথনিকের পোশাক ও ফ্যাশন কালেকশন কেনার সুযোগ থাকছে।

ব্র্যান্ডটির অনলাইন শপিং প্ল্যাটফর্ম bd.ethnc.com-এ প্রবেশ করে ক্রেতারা নিজেদের পছন্দের কালেকশন দেখতে পারবেন। স্বতন্ত্র প্রিন্ট, নান্দনিক ডিজাইন ও সমসাময়িক ফ্যাশন ট্রেন্ডের সমন্বয়ের জন্য আন্তর্জাতিকভাবে পরিচিত এথনিক বাংলাদেশের ফ্যাশন বাজারে নতুন মাত্রা যোগ করতে চায়।

বাংলাদেশে এথনিকের আনুষ্ঠানিক ফ্র্যাঞ্চাইজি পার্টনার হিসেবে কাজ করছে রেনেসাঁ ডেকোর লিমিটেড। প্রতিষ্ঠানটির সহযোগিতায় দেশে ব্র্যান্ডটির কার্যক্রম সম্প্রসারণ এবং স্থানীয় ক্রেতাদের কাছে বৈচিত্র্যময় ফ্যাশন কালেকশন পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

এথনিক কর্তৃপক্ষ জানিয়েছে, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে ফিজিক্যাল স্টোর ও অনলাইন শপিং সুবিধা এবং সংযুক্ত আরব আমিরাতে অনলাইন উপস্থিতির পর বাংলাদেশের বাজারে প্রবেশ ব্র্যান্ডটির আন্তর্জাতিক সম্প্রসারণের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বাংলাদেশে আরও অন্তত তিনটি স্টোর চালুর পরিকল্পনাও রয়েছে। এর মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলের ক্রেতাদের কাছে ব্র্যান্ডটির পণ্য পৌঁছে দেওয়ার সুযোগ তৈরি হবে।

এথনিকের চিফ কমার্শিয়াল অ্যান্ড মার্কেটিং অফিসার মুহাম্মদ উসমান বলেন, বাংলাদেশ তাদের আন্তর্জাতিক যাত্রার গুরুত্বপূর্ণ অংশ। দেশের প্রাণবন্ত ফ্যাশন সংস্কৃতি এবং ব্র্যান্ডটির প্রতি ক্রেতাদের আগ্রহ ও ভালোবাসাকে তাঁরা গুরুত্ব দেন। ঢাকায় প্রথম ফ্ল্যাগশিপ স্টোর ও অনলাইন প্ল্যাটফর্ম চালুর মাধ্যমে স্থানীয় ক্রেতাদের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক গড়ে তোলার ব্যাপারে তাঁরা আশাবাদী।

রেনেসাঁ ডেকোর লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মেহরীন আসাফ বলেন, আন্তর্জাতিক ফ্যাশন ব্র্যান্ড এথনিককে বাংলাদেশে নিয়ে আসা প্রতিষ্ঠানটির জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। ব্র্যান্ডটির স্বতন্ত্র ডিজাইন ও বৈচিত্র্যময় কালেকশন দেশের ফ্যাশন বাজারে নতুন মাত্রা যোগ করবে বলে তাঁরা বিশ্বাস করেন।

এই উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতার জন্য সেন্টারপয়েন্ট মল ম্যানেজমেন্ট, ইউনাইটেড টার্মিনাল, ইউনাইটেড গ্রুপ, রেনেসাঁ ডেকোর লিমিটেড এবং সংশ্লিষ্ট অংশীদারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে এথনিক।

সমসাময়িক নকশা, স্বতন্ত্র প্রিন্ট ও আধুনিক ফ্যাশনধারার সমন্বয়ে পোশাকের কালেকশন তৈরি করে এথনিক। বাংলাদেশে ফিজিক্যাল স্টোরের পাশাপাশি ই-কমার্স সুবিধা চালুর ফলে ক্রেতারা সরাসরি শোরুমে গিয়ে কিংবা অনলাইনে ব্র্যান্ডটির পণ্য কেনার সুযোগ পাবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork