1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
  4. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
তৃতীয় বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন অভিনেত্রী প্রভা - dailydeshkantha
২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| সোমবার| রাত ১০:২১|
শিরোনামঃ
গাইবান্ধায় বিক্রি হওয়া ১৩ মাসের শিশু উদ্ধার, বাবাসহ গ্রেপ্তার ৪ ১০০ কিলোমিটারে বাসের জ্বালানি খরচ বাড়ল ৫৭১ টাকা দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে কি ‘আন্ধার’? যা জানালেন নির্মাতা-প্রযোজক জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম ভাষণ, ‘নতুন ইতিহাসের সূচনা’ বললেন মাহদী আমিন দাম বাড়ানো ছাড়া সরকারের সামনে বিকল্প ছিল না: প্রতিমন্ত্রী গাজী নজরুল চার দিন, স্ত্রী মাকসুদা এক দিনের রিমান্ডে মেট্রোরেলে যাত্রী বাড়ছে, সামনে বড় ঋণের কিস্তি পিরিয়ডকালীন সচেতনতা ও সহজলভ্যতা নিশ্চিতে অনন্যার ভেন্ডিং মেশিন স্থাপন সরকার আমাদের লং মার্চে যেতে বাধ্য করেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী ইয়েমেনে ২৪ ঘণ্টায় ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

তৃতীয় বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন অভিনেত্রী প্রভা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬,
  • 123 Time View

বিনোদন ডেস্ক: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে শুরু হয়েছে তৃতীয় বিয়ের গুঞ্জন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যুক্তরাষ্ট্রে পরিচয় হওয়া নিজের চেয়ে কম বয়সি এক যুবককে বিয়ে করেছেন তিনি। তবে এ খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব বলে উড়িয়ে দিয়েছেন জনপ্রিয় এই অভিনেত্রী।

ব্যক্তিগত জীবন বরাবরই আড়ালে রাখতে পছন্দ করেন প্রভা। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিভিন্ন ছবি, আবেগঘন পোস্ট ও রহস্যময় ক্যাপশনকে ঘিরে প্রায়ই প্রেম ও বিয়ে নিয়ে আলোচনা তৈরি হয়। এবারও তার ব্যতিক্রম হয়নি।

গত কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান, বিভিন্ন দেশে ভ্রমণ এবং একাধিক ইঙ্গিতপূর্ণ পোস্টের কারণে তার সম্পর্কের বিষয়টি নিয়ে নেটিজেনদের মধ্যে কৌতূহল বাড়তে থাকে। চলতি বছরের এপ্রিলে অনামিকায় আংটি পরা একটি ছবি প্রকাশ করেন প্রভা। পরে হাতে ফুল ও হীরার আংটি পরা আরও একটি ছবি পোস্ট করলে বাগদানের গুঞ্জন জোরালো হয়।

এদিকে, জানুয়ারিতে এক ফেসবুক লাইভে বিয়ে ও বিচ্ছেদ প্রসঙ্গে কথা বলতে গিয়ে প্রভা বলেন, বিয়ে সম্পূর্ণ ব্যক্তিগত বিষয় এবং জীবনে যা ঘটার, তা যথাসময়ে ঘটবে। তিনি ব্যক্তিগত জীবন নিয়ে অযাচিত আলোচনা ও হস্তক্ষেপেরও সমালোচনা করেন।

জুন মাসে এক ভিডিও বার্তায় নারীদের বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে না জড়ানোর পরামর্শ দেন এই অভিনেত্রী। ওই সময় এক জনপ্রিয় সেলিব্রিটি কার রিভিউয়ারের সঙ্গে তার প্রেমের গুঞ্জনও ছড়িয়ে পড়ে। যদিও সম্পর্কের বিষয়ে কখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি তিনি।

একই মাসে নেপাল ভ্রমণের সময় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত কয়েকটি ছবি নিয়েও আলোচনা তৈরি হয়। একটি ছবিতে ‘আই লাভ ইউ’ লেখা বেলুনের সামনে এবং অন্য একটি ছবিতে এক অজ্ঞাত ব্যক্তির দিকে হাত বাড়িয়ে দিতে দেখা যায় তাকে। পরে ছবিগুলোর একটি সরিয়ে নিলেও এ বিষয়ে কোনো ব্যাখ্যা দেননি প্রভা।

এরপর গত ৩১ জুলাই দেওয়া একটি আবেগঘন পোস্টও নতুন করে জল্পনা-কল্পনার জন্ম দেয়। সেখানে তিনি লেখেন, “এখনো তোমাকে ছাড়া দিন কাটছে এবং আবার দেখা হওয়ার দিন গুনছি।” তবে পোস্টে কাকে উদ্দেশ করে এ কথা বলা হয়েছে, তা স্পষ্ট করেননি।

সবশেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে নিজের তৃতীয় বিয়ের খবর সরাসরি অস্বীকার করেন প্রভা। তিনি জানান, বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যে আলোচনা চলছে, তার কোনো সত্যতা নেই। পুরো বিষয়টিই গুজব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork