1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
অবসর নেওয়া ভারতীয় ক্রিকেটারকে আবেগঘন চিঠি মোদির, কী লিখলেন? - dailydeshkantha
১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| মঙ্গলবার| সকাল ১১:৩৮|
শিরোনামঃ
প্রথম ধাপে শপথ নিলেন বিএনপির এমপিরা নতুন এমপিদের শপথ সকাল ১০টায়, থাকছেন দেশি-বিদেশি হাজারও অতিথি ঝালকাঠি জেলা পুলিশের ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৬’র উদ্বোধন, দায়িত্ব শেষে উপদেষ্টারা কেউ ফিরবেন আগের কাজে, কেউ করবেন লেখালেখি জামায়াত জোটের ভোটপ্রাপ্তির পরিসংখ্যান শক্তিশালী বার্তা বহন করে বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাস্তহারা দলের শুভেচ্ছা এনসিপির সংরক্ষিত নারী এমপি হিসেবে ৪ নাম, বেশি আলোচনায় যিনি ১৬ তারিখ শপথ, ১৮ তারিখেই নতুন সরকার: কার হাতে কোন মন্ত্রণালয়? নীলফামারী-০৩ আসনে ভোট গণনা শুরু, ফলাফলের অপেক্ষায় প্রার্থী-সমর্থকরা নীলফামারী-০৩ আসনে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন

অবসর নেওয়া ভারতীয় ক্রিকেটারকে আবেগঘন চিঠি মোদির, কী লিখলেন?

Reporter Name
  • Update Time : সোমবার, সেপ্টেম্বর ১, ২০২৫,
  • 93 Time View
অবসর নেওয়া ভারতীয় ক্রিকেটারকে আবেগঘন চিঠি মোদির, কী লিখলেন?
অবসর নেওয়া ভারতীয় ক্রিকেটারকে আবেগঘন চিঠি মোদির, কী লিখলেন?

 

গত সপ্তাহে সবধরণের ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন ভারতের টেস্ট ব্যাটার চেতেশ্বর পূজারা। তার কয়েক দিন পর সদ্য সাবেক ক্রিকেটারকে নিয়ে খোলা চিঠি লিখলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

অসাধারণ ক্যারিয়ারের জন্য পূজারাকে শুভেচ্ছা জানিয়েছেন মোদি। সেই সঙ্গে মনে করিয়ে দেন, ছোট ফরম্যাটের রমরমার যুগেও দীর্ঘতম ক্রিকেটের সৌন্দর্য্য মনে করিয়ে দিতেন পূজারা।

৩৭ বছর বয়স পূজারা ভারতের হয়ে সর্বশেষ টেস্ট খেলেছেন ২০২৩-র জুনে। যেটা ছিল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। ভারত হেরে গিয়েছিল সেই ম্যাচে। তারপর থেকে আর জাতীয় দলে সুযোগ পাননি। সদ্য বাদ পড়েছেন দিলীপ ট্রফির দল থেকেও। সেই হতাশাতেই সম্ভবত অবসরের সিদ্ধান্ত নিতে পারেন ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা টেস্ট ব্যাটার।

তার বর্ণময় ক্যারিয়ারকে কুর্নিশ জানিয়েই চিঠি লিখেছেন নরেন্দ্র মোদি। আবেগঘন চিঠিতে বার্তা, ‘তোমার ক্যারিয়ারে অনেক ম্যাচ জিতেছো, অনেক রান করেছ। কিন্তু তোমার ব্যাটিংয়ে ক্রিকেটপ্রেমীরা যে শান্তি খুঁজে পেয়েছে, যেভাবে টিম নিশ্চিন্ত হতে পেরেছে, সেটা কোনো সংখ্যা দিয়ে মাপা যায় না। জাতীয় দলের পাশাপাশি ঘরোয়া ক্রিকেটেও একইভাবে খেলেছ তুমি। আশা করি আগামী দিনেও ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকবে তুমি, অনুপ্রেরণা যোগাবে তরুণদের।’ ইনস্টাগ্রামে মোদির চিঠির ছবি পোস্ট করে তাঁকে ধন্যবাদ জানিয়েছেন পূজারা।

রাহুল দ্রাবিড়ের পর চিরায়ত টেস্ট ব্যাটিংয়ের ধারা যিনি বয়ে বেড়াচ্ছিলেন তিনি হলেন চেতেশ্বর পূজারা। ভারতীয় দলের জার্সিতে ১০৩ টেস্ট খেলে ৪৩.৬০ গড়ে ৭১৯৫ রান করেছেন। লাল বলের আন্তর্জাতিক ক্রিকেটে তার সর্বোচ্চ রান অপরাজিত ২০৬। ১৯টা শতরান এবং ৩৫টা অর্ধশতরান এসেছে তার ব্যাট থেকে।

এফআই/

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork