1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
আইসিসি থেকে সুখবর পেলেন মুস্তাফিজ - dailydeshkantha
১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| সকাল ৮:২৮|
শিরোনামঃ
সত্য আনলেন পূজা চেরি, জানালেন— ডিভোর্স চান না সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান করা হয়নি কেন, ব্যাখ্যা চান জামায়াত আমির নিপীড়িত সাংবাদিকদের পাশে সব সময় থাকবে: বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থা খার্গ দ্বীপ: মার্কিন তেল কোম্পানিগুলোকে ‘ছাইয়ের স্তূপ’ করার হুমকি ইরানের ভোটের কালি মোচার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: তারেক রহমান বাগাতিপাড়ায় ফিলোন পোল্ট্রি এন্ড ফিশ ফিডসের ইফতার মাহফিল অনুষ্ঠিত রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন করেছি : জামায়াত আমির ‘প্রিন্স’ -এর টিজার মুক্তির বিষয়ে যা জানা গেল ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু আজ ইরানে প্রাথমিক বিদ্যালয়ে হামলা : পেন্টাগনের কাছে জবাব চান ডেমোক্র্যাটরা

আইসিসি থেকে সুখবর পেলেন মুস্তাফিজ

Reporter Name
  • Update Time : বুধবার, জানুয়ারি ২৮, ২০২৬,
  • 76 Time View

অনলাইন নিউজ: গেল বছরে বল হাতে দারুণ সময় পার করেছেন বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজ রহমান। এবার সেটার পুরস্কার পেলেন কাটার মাস্টার। আইসিসির সদ্য প্রকাশিত টি-টোয়েন্টির বোলিং র‌্যাঙ্কিংয়ে আরও একধাপ এগিয়েছেন মুস্তাফিজ।

অবশ্য আগে থেকেই টি-টোয়েন্টি বোলিং র‌্যাঙ্কিংয়ের সেরা দশে ছিলেন মুস্তাফিজ। নতুন হালনাগাদের আগে কাটার মাস্টারের অবস্থান ছিল আট নম্বরে। আর এক ধাপ এগিয়ে এখন উঠে এসেছেন সপ্তম স্থানে। বাংলাদেশি এই অভিজ্ঞ পেসারের বর্তমান রেটিং পয়েন্ট হচ্ছে ৬৬৫।

সেরা দশ র‌্যাঙ্কিংয়ে পরির্বতন এসেছে আরও তিনটি। সবচেয়ে বড় লাফটা দিয়েছেন আফগানিস্তানের ডানহাতি স্পিনার মুজিব উর রহমান। পাঁচ ধাপ এগিয়ে র‌্যাঙ্কিংয়ের নয় নম্বরে উঠে এসেছেন তিনি। তার রেটিং পয়েন্ট ৬৫৬। এদিকে এক ধাপ এগিয়েছেন পাকিস্তানি স্পিনার আবরার আহমেদ। ৬৯১ রেটিং পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে অবস্থান করছেন আবরার। আর নয় থেকে আট নম্বরে উঠে এসেছেন নাথান এলিস।

এদিকে র‌্যাঙ্কিংয়ের সেরা চারে আসেনি কোনো পরিবর্তন। ৭৮৭ রেটিং পয়েন্ট নিয়ে টি-টোয়েন্টির সেরা বোলারের বরুণ চক্রবর্তী। র‌্যাঙ্কিংয়ের দুই নম্বরে আছেন রশিদ খান। তার রেটিং পয়েন্ট ৭৩৭। শ্রীলঙ্কান লেগ স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা ৭০২ রেটিং নিয়ে র‌্যাঙ্কিংয়ের তিন নম্বরে অবস্থান করছেন। আর চারে রয়েছেন কিউই পেসার জ্যাকব ডাফি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork