1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
  4. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
এক দৃশ্যে মহেশ বাবুর সঙ্গে সাড়ে তিন হাজার শিল্পী! - dailydeshkantha
২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| মঙ্গলবার| বিকাল ৩:৪৩|
শিরোনামঃ
গাইবান্ধায় বিক্রি হওয়া ১৩ মাসের শিশু উদ্ধার, বাবাসহ গ্রেপ্তার ৪ ১০০ কিলোমিটারে বাসের জ্বালানি খরচ বাড়ল ৫৭১ টাকা দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে কি ‘আন্ধার’? যা জানালেন নির্মাতা-প্রযোজক জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম ভাষণ, ‘নতুন ইতিহাসের সূচনা’ বললেন মাহদী আমিন দাম বাড়ানো ছাড়া সরকারের সামনে বিকল্প ছিল না: প্রতিমন্ত্রী গাজী নজরুল চার দিন, স্ত্রী মাকসুদা এক দিনের রিমান্ডে মেট্রোরেলে যাত্রী বাড়ছে, সামনে বড় ঋণের কিস্তি পিরিয়ডকালীন সচেতনতা ও সহজলভ্যতা নিশ্চিতে অনন্যার ভেন্ডিং মেশিন স্থাপন সরকার আমাদের লং মার্চে যেতে বাধ্য করেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী ইয়েমেনে ২৪ ঘণ্টায় ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

এক দৃশ্যে মহেশ বাবুর সঙ্গে সাড়ে তিন হাজার শিল্পী!

Reporter Name
  • Update Time : সোমবার, জুন ২৯, ২০২৬,
  • 159 Time View

বিনোদন ডেস্ক: দক্ষিণ ভারতীয় সিনেমার অন্যতম জনপ্রিয় নির্মাতা এস এস রাজামৌলির নতুন ছবি ‘বারাণসী’ নিয়ে দর্শকদের আগ্রহ দিন দিন বাড়ছে। এবার ছবিটি নিয়ে সামনে এসেছে এক চমকপ্রদ তথ্য।

জানা গেছে, সিনেমাটির একটি যুদ্ধের দৃশ্যে নায়ক মহেশ বাবুর সঙ্গে অভিনয় করবেন প্রায় সাড়ে তিন হাজার জুনিয়র শিল্পী। এত বড় পরিসরে এর আগে কোনো দৃশ্য নির্মাণ করেননি রাজামৌলি।

ভারতীয় সংবাদমাধ্যম মিড ডে–এর প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক সপ্তাহ ধরে ওই যুদ্ধের দৃশ্যের প্রস্তুতি নিচ্ছে ‘বারাণসী’ টিম। আগামী ৭ জুলাই থেকে ভারতের হায়দরাবাদে শুরু হবে এর শুটিং, যা চলবে কয়েক দিন ধরে।

সম্প্রতি প্যারিসের ‘লা সিনেমাথিক ফ্র্যাঞ্চাইজ’ আয়োজনে অংশ নিয়ে রাজামৌলি নিজেই এই দৃশ্যের পরিকল্পনার কথা জানান। সেখানে ‘বারাণসী’র কিছু অংশ প্রদর্শন করা হয়, যা উপস্থিত দর্শকদের প্রশংসা কুড়িয়েছে।

রাজামৌলি জানান, বাস্তবে বিশাল আয়োজনের পাশাপাশি ভিএফএক্স প্রযুক্তির মাধ্যমে আরও বড় পরিসরে দৃশ্য তৈরি করা হবে। ছবিতে প্রায় ৫০ হাজার বানরের বাহিনী দেখানো হবে প্রযুক্তির সাহায্যে, যা যুদ্ধের দৃশ্যকে আরও মহাকাব্যিক করে তুলবে।

বড় বাজেটের এই পৌরাণিক অ্যাকশন সিনেমায় মহেশ বাবুর সঙ্গে অভিনয় করছেন বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া ও দক্ষিণী অভিনেতা পৃথ্বীরাজ সুকুমারন।

আগামী বছর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘বারাণসী’র

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork