কক্সবাজার জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এইচ এম ফরিদুল আলম শাহিন ও অর্থ সম্পাদক মো. হাসান টেকনাফে এসে টেকনাফ উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বুধবার (২০ আগস্ট) বেলা ২টার দিকে তারা টেকনাফ পৌঁছালে উপজেলা প্রেসক্লাব সভাপতি নুরুল হোসাইন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফরহাদ রহমান ফুল দিয়ে তাদের স্বাগত জানান।
সৌজন্য সাক্ষাতের সময় জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বলেন, টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও সুসংগঠিত করতে হলে যাচাই-বাছাই করে যোগ্য সদস্য অন্তর্ভুক্ত করা এবং অযোগ্য সদস্যদের বাদ দেওয়া প্রয়োজন।
তিনি আরও বলেন, আগামী দিনে উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে একটি সুন্দর কর্মসূচি আয়োজন করা হবে।