1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
  4. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম গ্রেপ্তার - dailydeshkantha
২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| মঙ্গলবার| বিকাল ৫:৫৫|
শিরোনামঃ
গাইবান্ধায় বিক্রি হওয়া ১৩ মাসের শিশু উদ্ধার, বাবাসহ গ্রেপ্তার ৪ ১০০ কিলোমিটারে বাসের জ্বালানি খরচ বাড়ল ৫৭১ টাকা দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে কি ‘আন্ধার’? যা জানালেন নির্মাতা-প্রযোজক জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম ভাষণ, ‘নতুন ইতিহাসের সূচনা’ বললেন মাহদী আমিন দাম বাড়ানো ছাড়া সরকারের সামনে বিকল্প ছিল না: প্রতিমন্ত্রী গাজী নজরুল চার দিন, স্ত্রী মাকসুদা এক দিনের রিমান্ডে মেট্রোরেলে যাত্রী বাড়ছে, সামনে বড় ঋণের কিস্তি পিরিয়ডকালীন সচেতনতা ও সহজলভ্যতা নিশ্চিতে অনন্যার ভেন্ডিং মেশিন স্থাপন সরকার আমাদের লং মার্চে যেতে বাধ্য করেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী ইয়েমেনে ২৪ ঘণ্টায় ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : শনিবার, নভেম্বর ১৫, ২০২৫,
  • 559 Time View
কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম গ্রেপ্তার
কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম গ্রেপ্তার

আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের হাতিরঝিল থানা। শনিবার (১৫ নভেম্বর) সকালে হাতিরঝিল এলাকা থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, তিনি একটি মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন।

হাতিরঝিল থানার ডিউটি অফিসার উপপরিদর্শক ধোয়াত ঢাকা পোস্ট-কে বলেন, “হিরো আলম ওয়ারেন্টভুক্ত আসামি। আজ সকালে হাতিরঝিল থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।”

এর আগে হিরো আলমের সাবেক স্ত্রী রিয়া মনি হত্যাচেষ্টা, মারধর ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে হাতিরঝিল থানায় মামলা দায়ের করেন।

গত বুধবার (১২ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামানের আদালত হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এ মামলায় আরও এক আসামি আহসান হাবিব সেলিমের বিরুদ্ধেও একই ধরনের পরোয়ানা জারি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork