1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
  4. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
জায়েদ খান ও তার ‘ডিগবাজি’ মিস করছেন শাহরিয়ার নাজিম জয় - dailydeshkantha
২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| মঙ্গলবার| দুপুর ২:৫৮|
শিরোনামঃ
গাইবান্ধায় বিক্রি হওয়া ১৩ মাসের শিশু উদ্ধার, বাবাসহ গ্রেপ্তার ৪ ১০০ কিলোমিটারে বাসের জ্বালানি খরচ বাড়ল ৫৭১ টাকা দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে কি ‘আন্ধার’? যা জানালেন নির্মাতা-প্রযোজক জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম ভাষণ, ‘নতুন ইতিহাসের সূচনা’ বললেন মাহদী আমিন দাম বাড়ানো ছাড়া সরকারের সামনে বিকল্প ছিল না: প্রতিমন্ত্রী গাজী নজরুল চার দিন, স্ত্রী মাকসুদা এক দিনের রিমান্ডে মেট্রোরেলে যাত্রী বাড়ছে, সামনে বড় ঋণের কিস্তি পিরিয়ডকালীন সচেতনতা ও সহজলভ্যতা নিশ্চিতে অনন্যার ভেন্ডিং মেশিন স্থাপন সরকার আমাদের লং মার্চে যেতে বাধ্য করেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী ইয়েমেনে ২৪ ঘণ্টায় ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

জায়েদ খান ও তার ‘ডিগবাজি’ মিস করছেন শাহরিয়ার নাজিম জয়

Reporter Name
  • Update Time : শুক্রবার, জুলাই ৩, ২০২৬,
  • 105 Time View

বিনোদন ডেস্ক: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে এফডিসি প্রাঙ্গণ। শুক্রবার (৩ জুলাই) সকাল থেকে ভোটগ্রহণকে কেন্দ্র করে তারকাদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে এফডিসি। তবে এবারের নির্বাচনে অনুপস্থিত রয়েছেন সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও চিত্রনায়ক জায়েদ খান।

বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করায় এবারের নির্বাচনে অংশ নিতে পারেননি তিনি। তবুও নির্বাচন ঘিরে আলোচনা ও সামাজিক যোগাযোগমাধ্যমে বারবার উঠে আসছে তার নাম এবং বহুল আলোচিত ‘ডিগবাজি’।

এদিন ভোট দিতে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় বলেন, “জায়েদ খান একটি বিনোদনের নাম। আমরা সবাই তাকে মিস করছি। এবার তার নির্বাচনও মিস করছি, তার সেই বিখ্যাত ডিগবাজিও মিস করছি। আসলে জায়েদ খানের সবকিছুই মানুষ মিস করে, এটা খুবই স্বাভাবিক।”

জয় আরও জানান, সশরীরে দেখা না হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে এখনো জায়েদ খানের কর্মকাণ্ড অনুসরণ করেন তিনি।

নির্বাচনের পরিবেশ সম্পর্কে জানতে চাইলে নিজের স্বভাবসুলভ রসিক ভঙ্গিতে তিনি বলেন, “পরিবেশ তো শুধু ক্যামেরাই দেখতেছি, আমি তো ক্যামেরার বাইরে আর কিছু দেখতে পারছি না।”

উল্লেখ্য, শুক্রবার সকাল ৯টা থেকে শুরু হওয়া বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ভোটগ্রহণ চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এবারের নির্বাচনে ৫৭৩ জন ভোটার নতুন নেতৃত্ব নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করছেন।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন প্রযোজক খোরশেদ আলম খসরু। কমিশনের অন্য সদস্যরা হলেন কামাল মো. কিবরিয়া লিপু ও বি এইচ নিশা। আর নির্বাচন-পরবর্তী আপিল বোর্ডে রয়েছেন ছটকু আহমেদ, কাজী হায়াৎ ও বাদল খন্দকার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork