1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
  4. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
‘তমার জায়গায় পুরুষ অভিনেতা থাকলে বড় ভাই বলে তেল দিতেন’ - dailydeshkantha
৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বুধবার| রাত ৯:৫২|

‘তমার জায়গায় পুরুষ অভিনেতা থাকলে বড় ভাই বলে তেল দিতেন’

Reporter Name
  • Update Time : রবিবার, আগস্ট ২৩, ২০২৬,
  • 62 Time View

বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জা। একাধিক সফল সিনেমা ও ওটিটি কনটেন্টে অভিনয় করে ক্যারিয়ারের শীর্ষ সময়ে থাকা এই অভিনেত্রী সম্প্রতি যোগ দিয়েছেন একটি বেসরকারি ব্যাংকে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা।

তবে সমালোচনার মধ্যেই তমা মির্জার পাশে দাঁড়িয়েছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি সমাজের পিতৃতান্ত্রিক মানসিকতার সমালোচনা করেন।

ভাবনা লেখেন, ‘তমা মির্জার জায়গায় কোনো পুরুষ অভিনেতা ব্যাংকের এই একই পদে থাকলে আমাদের কলিগরাই বড় ভাই বলে তেল দিতেন।’

তিনি আরও বলেন, ‘বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই পিতৃতান্ত্রিক সমাজব্যবস্থা যে কতটা স্পষ্ট হয়ে উঠছে, তা দিনে দিনে দৃশ্যমান।’

নারীদের নিয়ে সমাজের প্রচলিত মানসিকতার প্রতিবাদ জানিয়ে ভাবনা লেখেন, ‘সব দোষ মেয়েদের। মেয়েরা সুপারস্টার হবে অবশ্যই কোনো পুরুষের হাত ধরে, মেয়েরা একা কিছুই পারবে না—এই মনোভাব থেকে বের হয়ে আসেন। জানি পারবেন না, অনেকদিনের অভ্যাস তো।’

শেষে তিনি বলেন, ‘একজন নারী সব পারে, আপনাদের বলতে কষ্ট হয়। কারণ মেয়েদের বশ করতে ভালো লাগে সবার। আমরা অভিনয় করব, ব্যবসা করব, চাকরি করব, ছবি আঁকব, গান গাইব, লেখালেখি করব, মা হব, প্রেমিকা হব। সব করব। আপনারা তাকিয়ে তাকিয়ে দেখবেন।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork