1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
নারী ক্রিকেটেও শুরু হচ্ছে এইচপি, কবে কারা সুযোগ পাচ্ছেন - dailydeshkantha
১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| সকাল ৯:১৫|
শিরোনামঃ
সত্য আনলেন পূজা চেরি, জানালেন— ডিভোর্স চান না সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান করা হয়নি কেন, ব্যাখ্যা চান জামায়াত আমির নিপীড়িত সাংবাদিকদের পাশে সব সময় থাকবে: বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থা খার্গ দ্বীপ: মার্কিন তেল কোম্পানিগুলোকে ‘ছাইয়ের স্তূপ’ করার হুমকি ইরানের ভোটের কালি মোচার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: তারেক রহমান বাগাতিপাড়ায় ফিলোন পোল্ট্রি এন্ড ফিশ ফিডসের ইফতার মাহফিল অনুষ্ঠিত রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন করেছি : জামায়াত আমির ‘প্রিন্স’ -এর টিজার মুক্তির বিষয়ে যা জানা গেল ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু আজ ইরানে প্রাথমিক বিদ্যালয়ে হামলা : পেন্টাগনের কাছে জবাব চান ডেমোক্র্যাটরা

নারী ক্রিকেটেও শুরু হচ্ছে এইচপি, কবে কারা সুযোগ পাচ্ছেন

Reporter Name
  • Update Time : বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬,
  • 77 Time View

ক্রীড়া প্রতিবেদক: বাংলাদেশ নারী জাতীয় দল ব্যস্ত সময় পার করেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে। সদ্য সমাপ্ত সেই লড়াইয়ে তারা সফল। জাতীয় দলের ক্রিকেটার বাছাইয়ের অন্যতম পাইপলাইন হাই-পারফরম্যান্স (এইচপি) ইউনিট, মেয়েদের ক্রিকেটেও তা তৈরিতে গুরুত্ব দিচ্ছে বিসিবি। অনূর্ধ্ব-১৯ ক্রিকেট শেষ করে আসা সম্ভাবনাময় ক্রিকেটারদের সেখানে যুক্ত করা হবে।

জানা গেছে, গত কয়েকমাস ধরেই চলছিল নারীদের হাই পারফর্মম্যান্স ইউনিট তৈরির কাজ। খুব দ্রুততম সময়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার কথা রয়েছে। বিসিবির নারী বিভাগের একজন কর্মকর্তা ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমরা নারীদের নিয়ে এইচপি করার চিন্তা-ভাবনা করেছি। আগামী মে মাস থেকে শুরু হবে চার-পাঁচ মাসের একটা প্রক্রিয়া। যেখানে ক্যাম্প চলবে, স্কিল নিয়ে উন্নতির কাজ থাকবে। ট্রেনার ও ফিজিও থাকবে– মানে সবমিলিয়ে সকল সুযোগ-সুবিধাই থাকবে।’

তিনি আরও বলেন, ‘মূলত ছেলেদের এইচপিতে যেমন সুযোগ-সুবিধা থাকে সবকিছু এখানে থাকবে। এখানে সুযোগ পাবে যারা অনূর্ধ্ব ১৯ দল থেকে ভালো করে আসবে। আর যাদের বয়স ২৬-২৭ বছরের কম। ভালো খেলবে এমন (সম্ভাবনাময়), যাদের কাছ থেকে ৬-৭ বছর আমরা সার্ভিস পাব এমন ক্রিকেটারকে এখানে রাখতে চাই। সবমিলিয়ে ১৫ থেকে ২০ জন ক্রিকেটার থাকবে এখানে।’

প্রসঙ্গত, চলতি বছরের ১২ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত ইংল্যান্ডে অনুষ্ঠিত হবে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। আইসিসির এই মেগা টুর্নামেন্টে সরাসরি খেলার সুযোগ কাজে লাগাতে পারেনি বাংলাদেশ, দিতে হয়েছে বাছাইপর্বের পরীক্ষা। যেখানে টাইগ্রেসরা দুর্দান্ত পারফর্ম করেছে। নিগার সুলতানা জ্যোতির দল বিশ্বকাপ বাছাইপর্ব শেষ করেছে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork