1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
পরীমণির প্রেম-জীবন নিয়ে খোলামেলা মন্তব্য: ‘আমি নিজেই বিশ্বাস করি না আমি সিঙ্গেল’ - dailydeshkantha
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| সকাল ১১:৩৩|

পরীমণির প্রেম-জীবন নিয়ে খোলামেলা মন্তব্য: ‘আমি নিজেই বিশ্বাস করি না আমি সিঙ্গেল’

Reporter Name
  • Update Time : সোমবার, অক্টোবর ৬, ২০২৫,
  • 199 Time View
পরীমণির প্রেম-জীবন নিয়ে খোলামেলা মন্তব্য: ‘আমি নিজেই বিশ্বাস করি না আমি সিঙ্গেল’
পরীমণির প্রেম-জীবন নিয়ে খোলামেলা মন্তব্য: ‘আমি নিজেই বিশ্বাস করি না আমি সিঙ্গেল’

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী পরীমণি আবারও আলোচনায় এসেছেন তার ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা মন্তব্যের মাধ্যমে। এক সাম্প্রতিক অনুষ্ঠানে সঞ্চালক যখন তাকে জিজ্ঞেস করেন— ‘এই মুহূর্তে তুমি কি সিঙ্গেল?’—পরীমণি উত্তর দেন, ‘না।’

এরপর সঞ্চালক জানতে চান, তিনি কি বর্তমানে কারও সঙ্গে সম্পর্কে আছেন? পরীমণির জবাব, ‘জানি না।’ তিনি আরও যোগ করেন,

“শোনেন, আমি যদি নিজেকে সিঙ্গেল বলি, কেউ বিশ্বাস করবে না। আমি নিজেই বিশ্বাস করি না। আমার সামহাউ সারাক্ষণ প্রেম প্রেম ফিল হয় এবং এটা থাকা ভালো।”

আলাপচারিতায় পরীমণিকে জিজ্ঞেস করা হয়, তিনি মোট কতবার বিয়ে করেছেন। উত্তরে পরীমণি বলেন,

“একবার।”

সঞ্চালক তখন শরীফুল রাজের প্রসঙ্গ তুলে অন্য বিয়ের গুঞ্জন নিয়ে জানতে চাইলে পরীমণি হেসে বলেন,

“জানি না। ওরা মনে হয় সৎস্বামী। (হা হা) যাদের সঙ্গে ডিভোর্সটা দেখা যায়নি।”

তার এমন রসিকতাপূর্ণ উত্তর মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। অনেকেই পরীমণির খোলামেলা ও রসিক ভঙ্গিমাকে প্রশংসা করেছেন, আবার কেউ কেউ ব্যক্তিগত বিষয় প্রকাশে তার সাহসী মনোভাব নিয়ে সমালোচনাও করেছেন।

উল্লেখ্য, পরীমণি ও শরীফুল রাজের দাম্পত্য জীবনের নানা উত্থান-পতন গত কয়েক বছর ধরেই মিডিয়ায় আলোচনার বিষয় হয়ে উঠেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork