1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
  4. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
পিছিয়ে থেকেও ড্র করল বাংলাদেশ - dailydeshkantha
২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বুধবার| বিকাল ৪:৩৬|
শিরোনামঃ
গাইবান্ধায় বিক্রি হওয়া ১৩ মাসের শিশু উদ্ধার, বাবাসহ গ্রেপ্তার ৪ ১০০ কিলোমিটারে বাসের জ্বালানি খরচ বাড়ল ৫৭১ টাকা দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে কি ‘আন্ধার’? যা জানালেন নির্মাতা-প্রযোজক জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম ভাষণ, ‘নতুন ইতিহাসের সূচনা’ বললেন মাহদী আমিন দাম বাড়ানো ছাড়া সরকারের সামনে বিকল্প ছিল না: প্রতিমন্ত্রী গাজী নজরুল চার দিন, স্ত্রী মাকসুদা এক দিনের রিমান্ডে মেট্রোরেলে যাত্রী বাড়ছে, সামনে বড় ঋণের কিস্তি পিরিয়ডকালীন সচেতনতা ও সহজলভ্যতা নিশ্চিতে অনন্যার ভেন্ডিং মেশিন স্থাপন সরকার আমাদের লং মার্চে যেতে বাধ্য করেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী ইয়েমেনে ২৪ ঘণ্টায় ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

পিছিয়ে থেকেও ড্র করল বাংলাদেশ

Reporter Name
  • Update Time : শনিবার, জানুয়ারি ১৭, ২০২৬,
  • 197 Time View

জ্যেষ্ঠ প্রতিবেদক: থাইল্যান্ডের ব্যাংককে সাফ নারী ফুটসালে আজ (শনিবার) বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ ছিল। ভুটানের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করেছেন সাবিনা খাতুনের দল। যদিও ম্যাচে বাংলাদেশ দুই দফায় পিছিয়ে পড়েছিল, ঘুরে দাঁড়িয়ে শেষ পর্যন্ত তারা এক পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে।

ম্যাচের প্রথমার্ধে ভুটান এক গোলে এগিয়ে যায়। সুমাইয়া মাতসুসিমার গোলে সমতা আনে বাংলাদেশ ৷ মধ্যমাঠ থেকে দূরপাল্লার শটে তিনি গোল করেন। ফলে প্রথমার্ধ ১-১ গোলের সমতায় শেষ হয়।

দ্বিতীয়ার্ধের শুরুতে বাংলাদেশ কয়েকটি গোলের সুযোগ মিস করে। সুযোগ কাজে লাগিয়ে দুই গোল করে ভুটান। পিছিয়ে পড়লেও সাবিনারা লড়াই চালিয়ে গেছেন। অধিনায়ক সাবিনা নিজেই দ্বিতীয় গোল করে বাংলাদেশকে খেলায় ফেরান। পরে বাংলাদেশ সমতা আনে মাসুরা পারভীনের গোলে। ম্যাচের শেষ কয়েকটি মিনিট দুই দলই গোলের জন্য চেষ্টা করেও ব্যর্থ হওয়ায় উভয় দলকে এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে হয়।

বাংলাদেশ প্রথম ম্যাচে ভারতকে ৩-১ গোলে হারিয়েছিল। আর ভুটান তাদের প্রথম ম্যাচে ১-১ গোলে পাকিস্তানের সঙ্গে ড্র করে। আজ বাংলাদেশের বিপক্ষেও ড্র করল তারা। সাফ নারী ও পুরুষ ফুটসালে ছয় দল অংশগ্রহণ করছে। প্রত্যেকে পাঁচ ম্যাচ করে খেলার পর শীর্ষ পয়েন্টধারী দল চ্যাম্পিয়ন হবে। বাংলাদেশ পুরুষ ফুটসাল দল দুই ম্যাচে এক পয়েন্ট আর নারী দল দুই ম্যাচে ৪ পয়েন্ট অর্জন করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork