1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
  4. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
বিয়ে করলেন জাকসুর নারী এজিএস মেঘলা, জানা গেল স্বামীর পরিচয় - dailydeshkantha
২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| রবিবার| সন্ধ্যা ৬:২০|
শিরোনামঃ
মেট্রোরেলে যাত্রী বাড়ছে, সামনে বড় ঋণের কিস্তি পিরিয়ডকালীন সচেতনতা ও সহজলভ্যতা নিশ্চিতে অনন্যার ভেন্ডিং মেশিন স্থাপন সরকার আমাদের লং মার্চে যেতে বাধ্য করেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী ইয়েমেনে ২৪ ঘণ্টায় ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের অনলাইন জুয়ার ভয়াবহতা নিয়ে ভিডিও, প্রশংসায় অভিনেত্রী চমক একাদশে ভর্তির আবেদনই করেনি দেড় লাখ শিক্ষার্থী রাষ্ট্রপতি হয়ে প্রথমবার পুণ্যভূমি সিলেটে মির্জা ফখরুল রেসের ময়দানে অজিত-বিজয়ের ভ্রাতৃত্ব, সেলফি ঘিরে নতুন রহস্য সৌদি আরবের সামরিক ঘাঁটিতে হুথিদের মিসাইল-ড্রোন হামলা জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার নেতৃত্বে এবার পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

বিয়ে করলেন জাকসুর নারী এজিএস মেঘলা, জানা গেল স্বামীর পরিচয়

Reporter Name
  • Update Time : রবিবার, আগস্ট ১৬, ২০২৬,
  • 136 Time View

জ্যেষ্ঠ প্রতিবেদক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) নারী এজিএস আয়শা সিদ্দিকা মেঘলা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। শুক্রবার (১৫ আগস্ট) এক ঘরোয়া অনুষ্ঠানে তার বিয়ে সম্পন্ন হয়।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন জাকসুর কার্যকরী নারী সদস্য নাবিলা বিনতে হারুন।

শুক্রবার রাতে আয়শা সিদ্দিকা মেঘলার বিয়ের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে বিয়ে নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেননি মেঘলা।

জানা গেছে, মেঘলার স্বামীর নাম আস সাদিক। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪৫তম ব্যাচের শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন ‘তরী’র ২০২১-২২ সেশনের সাবেক সভাপতির দায়িত্বও পালন করেছেন তিনি।

আয়শা সিদ্দিকা মেঘলা জাকসুর সর্বশেষ নির্বাচনে নারী এজিএস পদে ৩ হাজার ৪০২ ভোট পেয়ে নির্বাচিত হন। তিনি বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী এবং ফজিলাতুন্নেছা হলের আবাসিক শিক্ষার্থী।

জাকসু নির্বাচনের আগে মেঘলা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সহ-সভাপতির দায়িত্বও পালন করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork